মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, উত্তর আটলান্টিক মহাসাগরে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছে। ইউএসজিএস অনুসারে ভূমিকম্পটি ১০ কিলোমিটার গভীরে রেকর্ড করা হয়েছিল।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সোমবার (১০ জুলাই) রাতে ভূমিকম্পটি হয়। ইউএসজিএস একটি টুইট বার্তায় এই তথ্য জানিয়েছে।
উত্তর আটলান্টিক মহাসাগরে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পের পর সংস্থাটি এখনও কোনো সুনামি সতর্কতা জারি করেনি।







