আন্তর্জাতিক

আফগানিস্তানে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প

ভূমিকম্পের কম্পন শনাক্তের জন্য সাইন্স ডিভাইসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি সাইন্স ডিভাইসের মাধ্যমে ভূমিকম্পের কম্পন পর্যবেক্ষণের ছবি, যেখানে সিগন্যালের গ্রাফ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের ফয়জাবাদের ১৮৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্ব অঞ্চলে ৪ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এক টুইট বার্তায় এই তথ্য জানিয়েছে। এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, শনিবার (১৫ জুলাই) মধ্য রাতে ভূমিকম্পটি হয়েছিল। ভূমিকম্পটি ২১৫ কিলোমিটার গভীরে রেকর্ড করা হয়েছিল।

এর আগে ২৬ জুন, ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) তথ্য অনুসারে, আফগানিস্তানের দক্ষিণ-পূর্ব ফয়জাবাদে ৪ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের গভীরতা রেকর্ড করা হয়েছে ৩১ কিলোমিটার।

বিষয়:আফগানিস্তান ভুমিকম্প ভূমিকম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…