চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহরুখ-রণবীরের সঙ্গে সিনেমা করতে চান ব্রাভো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৯ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০২১
বিনোদন
A A

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। জনপ্রিয় এই ক্রিকেটার জানিয়েছেন, তিনি শাহরুখ খান ও রণবীর সিং-এর সঙ্গে বলিউড সিনেমায় অভিনয় করতে চান।

বলিউডে কাজের অভিজ্ঞতা আছে ব্রাভোর। ‘তুম বিন টু’ ও ‘এমএস ধোনি’ ছবির গানে দেখা গেছে তাকে। তামিল ছবি ‘চিঠিরাম পেসুথাদি টু’-তে অতিথি চরিত্রে অভিনয় করেছেন তিনি। এবার বলিউডে অভিনয়ের সুযোগ খুঁজছেন ক্রিকেটার।

হিন্দুস্তান টাইমসে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যদি সুযোগ পাই তাহলে কেন করবো না। আমি কখনই অভিনয়ে না করবো না। আমি বিভিন্ন ধরনের কাজ করতে ভালোবাসি। এটা আমার জন্য চ্যালেঞ্জ। বিনোদন জগতের কাজ হলে সেটা আমার জন্য উপভোগ্য হবে।’

Banglabid

অলরাউন্ডার আরও বলেন, ‘শাহরুখ খান আমার সবসময়ের প্রিয়। আমি তার সঙ্গে কাজ করতে চাই। আর এরপরেই আছেন রণবীর সিং। আমি তার ভক্ত। আমার মনে আছে কয়েক বছর আগে আইপিএল-এ তার পারফর্ম করার কথা ছিল। তিনি রিহার্সাল করছিলেন। যখন আমাকে দেখলেন, তিনি রিহার্সাল থামিয়ে আমার কাছে আসলেন। এমনকি চ্যাম্পিয়ন গানের সঙ্গে নেচেছেনও।’

ব্রাভো বলেন, ‘আমি দুই দেশের দূরত্ব ঘোচাতে সেতুবন্ধন তৈরি করতে চাই। আমার দেশেও অনেক শিল্পী আছেন। তারাও যদি সুযোগ পান তাহলে বলিউডে কাজ করতে পারেন।’

২০১৬ সালে বিশ্বকাপ জয়ের পর ক্রিকেট ও মাঠের বাইরে তারকা বনে যান ব্রাভো। ব্যাট-বলের বাইরে নিজের করা গান দিয়ে বিশ্বকে চমকে দেন তিনি। ব্রাভোর ‘চ্যাম্পিয়ন’ গান ছড়িয়ে পরে সারা বিশ্বে। এতে ‘ডিজে ব্রাভো’ নামে পরিচিতি পেয়ে যান তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোয়াইন ব্রাভোবলিউডরণবীর সিংশাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্রিল্যান্সিং-কেয়ারগিভিংসহ যুব প্রশিক্ষণে নানা পরিবর্তন, যারা পাবেন সুযোগ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে শিল্পকারখানা ক্ষতিগ্রস্ত, সমাধানে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬

ঘুরে দাঁড়ানোর কথা জানালেন মিরাজ

আগস্ট ১৫, ২০২৬

কীভাবে সামলেছেন স্মিথকে, জানালেন মিরাজ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে, আরও ৮ জনের মৃত্যু

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT