চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুখার্জী বাড়ির পূজায় মাতলো বলিউড তারকারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০১ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A
বলিউড তারকারা মুখার্জী বাড়ির পূজায় অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

শারদীয় দুর্গোৎসবের ধুম লেগেছে চারিদিকে। সর্বসাধারণের এই উৎসব উদযাপনে বরাবরের মতো এবারও মণ্ডপগুলোতে দেখা গেছে বলিউড তারকাদের। জমজমাট আয়োজনের মধ্য দিয়ে দুর্গোৎসব পালন হচ্ছে মুম্বাইয়ের মুখার্জী বাড়িতে।

সেই মুখার্জী বাড়ির পূজায় হাজির বলিউড অভিনেত্রী জয়া বচ্চন। তাকে দেখে ছুটে যান অভিনেত্রী কাজল। প্রিয় মানুষকে বাড়ির পূজায় পেয়ে তাকে জড়িয়ে ধরেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।

বলিউড তারকারা পূজায় অংশগ্রহণ করে আনন্দে মেতে উঠেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ
গম্ভীর স্বভাবের কারণে জয়া বচ্চন মাঝেমধ্যেই ট্রলের শিকার হন। তবে এবার কাজলের বাড়িতে দুর্গাপূজার আসরে তাকে দেখে বিস্মিত হয়েছেন অনেকে। কারণ অচেনা রূপে ধরা দিলেন এই অভিনেত্রী; হাসিখুশি, সবার সঙ্গে মেতে থাকা এক অন্য জয়া। সাদা বেনারসি ও মানানসই ব্লাউজে সেজেছিলেন তিনি।
বলিউড তারকারা মুখার্জী বাড়ির পূজায় অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ
অন্যদিকে হলুদ শাড়ি পরেছিলেন কাজল। কাজলকে সামনে পেতেই জয়া এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরেন। আলিঙ্গনের পর দীর্ঘক্ষণ হাসিমুখে কথা বলতে দেখা যায় দু’জনকে।

বলিউড তারকারা মুখার্জী বাড়ির পূজায় অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ
এদিকে অয়ন মুখোপাধ্যায়ের কাছের বন্ধু হওয়ার সুবাদে মুখার্জী পরিবারের সঙ্গে রণবীরের আত্মীয়তা দীর্ঘদিনের। সেই প্রেক্ষিতেই মহাসপ্তমীর বিকেলে তাদের বাড়ির পুজোয় পৌঁছে গিয়েছিলেন রণবীর কাপুর।

যদিও মাসখানেক আগেই পিতৃবিয়োগ ঘটেছে অয়নের। শশধর মুখোপাধ্যায়ের প্রয়াণে এবারের পুজোর জৌলুসও কম! তবে আড়ম্বরহীন হলেও ভক্তির খামতি নেই। সেই পুজোর আসরেই মধ্যমণি হয়ে উঠলেন ‘পর্দার রাম’ রণবীর কাপুর।

বলিউড তারকারা মুখার্জী বাড়ির পূজায় অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ
কখনও পুরোহিতের পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা গেল তাকে তো কখনও বা আবার অয়ন, শর্বরীদের সঙ্গে আড্ডা দিলেন। এমনকি রানী-কাজলদের বাড়ির পূজায় আগত দর্শনার্থীদের সই-সেলফির আবদারও মেটালেন বলিউড সুপারস্টার। এককথায় নর্থ বম্বে সর্বজনীনের সপ্তমী পূজার আসর মাতিয়ে দিলেন অভিনেতা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অয়ন মুখার্জিকাজলজয়া বচ্চনবলিউড অভিনেত্রীরণবীর কাপুররানি মুখার্জিশারদীয় দুর্গোৎসব
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ নিয়ে যা বলল ভারত

আগস্ট ৫, ২০২৬

ট্রাম্প কেন এখন সবচেয়ে কঠিন সংকটে?

আগস্ট ৫, ২০২৬

ক্যানসারে সহঅভিনেতার মৃত্যু, যা বললেন আমির খান

আগস্ট ৫, ২০২৬

রবীন্দ্রনাথের প্রয়াণ দিনে ‘শাস্তি’সহ যা থাকছে চ্যানেল আইতে

আগস্ট ৫, ২০২৬

কমল জ্বালানি তেলের দাম, চাঙা শেয়ারবাজার

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT