চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুপলান্তিস ও লেভ্রন পেলেন বর্ষসেরা অ্যাথলেটের মুকুট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০০ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০২৫
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
অলিম্পিক স্বর্ণজয়ী দুপলান্তিস ও লেভ্রন পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সুইডেনের পোল ভল্ট তারকা আরমান্ড মোণ্ডো দুপলান্তিস ও যুক্তরাষ্ট্রের নারী স্প্রিন্টার সিডনি ম্যাকলুহান লেভ্রন নাম লেখালেন বর্ষসেরা অ্যাথলেটের তালিকায়। রোববার বিশ্ব অ্যাথলেটিকস কর্তৃপক্ষ দুজনকে যৌথভাবে ২০২৫ সালের জন্য সম্মাননার ঘোষণা দিয়েছে।

দুপলান্তিস সেপ্টেম্বরে বিশ্বরেকর্ড গড়ে টোকিওতে আয়োজিক বিশ্বচ্যাম্পিয়নশিপে পোল ভল্টে স্বর্ণপদক জিতেছেন। তিনি এবছরে চারবার বিশ্বরেকর্ড ভেঙেছেন, এপর্যন্ত ১৬টি আলাদা প্রতিযোগিতায় থেকেছেন অপরাজিত। সবমিলিয়ে ১৪ বার নিজের রেকর্ড ভেঙেছেন। সঙ্গে টানা তিনবার পোল ভল্টে পেয়েছেন বিশ্বসেরার তকমা।

অন্যদিকে লেভ্রন দুবছর ধরে আছেন অপরাজিত। বিশ্বচ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার হার্ডল ও ফ্লাটে স্বর্ণপদক জিতেছেন তারকা দৌড়বিদ।

টানা পাঁচবার ডায়মন্ড লিগজয়ী ২৬ বর্ষী দুপলান্তিস বলেছেন, ‘আশা করছি আগের রেকর্ডও ভাঙবো। সবাইকে অবশ্য বছরব্যাপী ভোট দেয়ার জন্য বেগও পেতে হয়েছে। পোল ভল্টের জন্য এমনকিছু জয় আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমি এরজন্য বেজায় খুশিও।’

লেভ্রন বলেছেন, ‘সত্যি বলতে এমনকিছু অর্জনে আমি খুবই বিমোহিত। বিশ্ব অ্যাথলেটিকসকে খুবই ধন্যবাদ এমন সম্মানের জন্য।’

নারী দৌড়বিদ বিশ্বচ্যাম্পিয়নশিপে ৪৭.৭৮ সেকেন্ড সময় নিয়ে সর্বকালের সেরা দ্বিতীয় দ্রুততম অ্যাথলেট হিসেবে ৪০০ মিটারে সোনা জিতেছেন লেভ্রন। ২৬ বর্ষী তারকাই প্রথম ৪০০ মিটার ফ্লাট ও হার্ডলের উভয়ে সোনাজয়ী অ্যাথলেট।

Reneta

দুপলান্তিসই প্রথম পোল ভল্টে যিনি ৬.৩০ মিটার উচ্চতা টপকেছেন। যদিও এখনও তার ধারেকাছে নেই কেউ। দুপলান্তিসের বিশ্বরেকর্ড ভাঙার শুরুটা হয়েছিল ২০২০ সালে। সেবছর ফ্রেঞ্চ অ্যাথলেট রেনাউড লাভিলেনির ছয় বছর অক্ষত থাকা রেকর্ড পোল্যান্ডে ভাঙেন ৬.১৭ মিটার লাফে। এরপর একে একে এখন তার লাফের রেকর্ড ৬.৩০।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুপলান্তিসদৌড়বিদপোল ভল্টবিশ্বচ্যাম্পিয়নশিপযুক্তরাষ্ট্রলিড স্পোর্টসলেভ্রনসুইডেন
শেয়ারTweetPin

সর্বশেষ

৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, ব্যবহার না করার পরামর্শ

আগস্ট ৫, ২০২৬

এখনও ফিফার প্রতিশ্রুত টাকা পায়নি আয়োজক শহরগুলো, চাপে ফিফা

আগস্ট ৫, ২০২৬

সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি হবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬

ওয়ারিকানে বিধ্বস্ত পাকিস্তান, সাজিদ-উসমানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT