চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঠান-জওয়ানকেও ছাপিয়ে যাবে শাহরুখের ‘ডাংকি’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৩ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০২৩
বিনোদন
A A

চলতি বছরটা বলিউড বাদশা শাহরুখ খানের জন্য খুবই বিশেষ। কেননা এবছরই মুক্তি পেয়েছে এই সুপারস্টারের দু’দুটি ব্লকবাস্টার সিনেমা! যার একটি ‘পাঠান’ ও অপরটি ‘জওয়ান’। তবে এবার শোনা যাচ্ছে, ‘পাঠান’ ও ‘জওয়ান’কেও ছাড়িয়ে যাবে মুক্তির অপেক্ষায় থাকা শাহরুখের ‘ডাংকি’।

সম্প্রতি শাহরুখের জন্মদিন উপলক্ষ্যে প্রকাশ্যে এসেছে ‘ডাংকি’ প্রথম ঝলক বা টিজার। যেখানে হার্ডি নামক এক চরিত্রে দেখা গেছে শাহরুখকে। যেই চরিত্রে নাকি শাহরুখকে দর্শক আগে কখনোই দেখেননি। এদিকে ইতোমধ্যেই ‘ডাংকি’র প্রথম ঝলক ভক্তদের মধ্যে উত্তেজনার মাত্রা বাড়িয়ে দিয়েছে। সেই সঙ্গে নিজের জন্মদিনের পার্টিতে শাহরুখ নিজেও আসন্ন ‘ডাংকি’ ছবিটিকে এবছরের তার সেরা সিনেমা দাবি করেছেন।

‘ডাংকি’ প্রসঙ্গে তিনি বলেন, “ডাংকি আমার এবছরের সেরা সিনেমা হতে যাচ্ছে। রাজু স্যারের (রাজকুমার হিরানী) চলচ্চিত্রের সৌন্দর্য হল গল্পগুলিকে উল্লেখযোগ্য গুরুত্ব দেওয়া হয় এবং অভিনেতারা গল্পকে এগিয়ে নিয়ে যান।”

‘ডাংকি’তে প্রত্যেকটি চরিত্রটি খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। যে চরিত্র গুলো মানুষকে হাসাবে এবং একই সঙ্গে কাঁদাবে। শাহরুখ আরো জানান, তিনি সিনেমাতে তার চরিত্রের ভিন্নতা চান। নতুন গল্প ও চরিত্রে ভিন্নতা এসবই তার চাওয়া।

আগে থেকেই খবর ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বা উদ্বাস্তুদের সমস্যাকে ফোকাস করে নির্মিত হচ্ছে রাজকুমার হিরানির এই ছবি। টিজারেও তেমনটাই আভাস মিলছে।

‘ডাংকি’-তে প্রথমবার শাহরুখের সঙ্গে কাজ করছেন রাজকুমার হিরানি। শাহরুখ খানের নায়িকা হচ্ছেন তাপসী পান্নু। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ধর্মেন্দ্র ও ভিকি কৌশল।আসছে ২১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

Reneta

সূত্র: বলিউড লাইফ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'জওয়ান'ডাংকিপাঠানরাজকুমার হিরানীশাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্মারক স্তম্ভের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪ সহকারি প্রক্টরের পদত্যাগ

জুলাই ৩০, ২০২৬

বিশ্বকাপের পর প্রথমবার অনুশীলনে মেসি

জুলাই ৩০, ২০২৬

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি, জানালেন নিজের অনুভূতি

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT