বিনোদন

‘ডানকি’ দেখতে পুরো হল ভাড়া করলেন বাংলাদেশি ভক্তরা

শুক্রবার বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডানকি’ মুক্তি পেতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা

তিনজন দর্শক ডানকি প্রদর্শনী দেখছেন, ব্যাকগ্রাউন্ডে উজ্জ্বল আলো. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনজন দর্শক ডানকি প্রদর্শনী দেখছেন, তাদের পেছনে উজ্জ্বল আলো এবং শিল্পকর্মের অংশ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউড তারকা শাহরুখ খানের অগণিত ভক্ত বাংলাদেশে। এবছর তার ‘পাঠান’ ও ‘জওয়ান’ অভাবনীয় সাফল্য পেয়েছে। কিং খান অনুরাগীরা এবার তার ‘ডাকনি’র অপেক্ষায় মুখিয়ে আছেন। সবকিছু ঠিক থাকলে ঠিক দুদিন পরে অপেক্ষার অবসান হচ্ছে। 

তাই বাংলাদেশি ভক্তরা ‘জওয়ান’র মতো এবারও ‘ডানকি’ দেখার জন্য একসঙ্গে জড়ো হচ্ছেন। সবকিছু ঠিক থাকলে ২২ ডিসেম্বর বাংলাদেশের প্রেক্ষাগৃহগুলোতে ‘ডানকি’ মুক্তি পাবে। ওইদিনই ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’র আয়োজন করতে পুরো সিনেমা হল ভাড়া করেছে বাংলাদেশের ‘ট্রু এসআরকেইয়ান বিডি’ (True Srkian BD) নামে ফ্যান ক্লাব। রাজধানীর যমুনা ব্লকবাস্টার সিনেমাস’র একটি হল তারা ভাড়া নিয়েছেন!

‘ডানকি’ প্রিমিয়ার শো’র আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শাহরুখ ভক্তরা আসবেন বলে জানিয়েছেন ফ্যান ক্লাবের টিম লিডার মেহেদী হাসান। বলেন, আমরা শাহরুখ খানের ফ্যান, একইভাবে বাংলা সিনেমারও ফ্যান। শাহরুখের ছবি মুক্তিতে যেমন উন্মাদনা হয়, আমরা চাই বাংলা মুভি নিয়েও এমন উদ্মাদনা হোক। এজন্য ভালো ভালো সিনেমা দরকার। আশা রাখবো, আগামীতে আমরা বাংলাদেশের সিনেমা নিয়ে এমন আয়োজন করতে পারবো।

“হিন্দি ছবিগুলো বাংলাদেশে আসায় আমাদের দেশে ভালো সিনেমা নির্মাণের প্রতিযোগিতা হচ্ছে। এটা খুবই ইতিবাচক দিক। আমাদের চাওয়া, হিন্দি ছবিগুলো যেন বাংলায় ডাবিং করে মুক্তি দেওয়া হয়। হিন্দি ছবি অ্যারাবিক, জাপানিজ ভাষায় ডাবিং করা হয়, আবার তামিল ছবি হিন্দিতে ডাবিং হয়। তাহলে হিন্দি ছবি কেন বাংলায় ডাবিং হবে না?  যদি বাংলায় ডাবিং করা যায় তবে আরও বেশি মানুষ হিন্দি ছবিগুলো উপভোগ করবেন।”

দুটি বাংলাদেশি ভক্ত ডানকি দেখার জন্য টিকিট ধরে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ ‘ডানকি’ বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তির উদ্যোগ নিয়েছে পরিবেশক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানের পক্ষে অনন্য মামুন বলেন, সরকারি নিয়ম মেনে ডানকি প্রদর্শনের উদ্যোগ নিয়েছি। চলচ্চিত্র আমদানি রপ্তানি কমিটির কাছ থেকে মুক্তির লিখিত অনুমতি পেয়েছি।

অনন্য মামুন জানান, ‘ডানকি’ প্রেক্ষাগৃহে প্রদর্শনে এখন শুধু সেন্সর ছাড়পত্রের অপেক্ষা। বুধবার সেন্সরে জমা পড়েছে। বৃহস্পতিবারের মধ্যে ছবিটি মুক্তির অনুমতিপত্র পেয়ে যাবেন, এমনটাই আশা করছেন তিনি।

গৌরী খানের প্রযোজনায় রেড চিলিজের ব্যানারে যুক্তরাষ্ট্র ও কানাডায় অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বা উদ্বাস্তুদের সমস্যাকে ফোকাস করে নির্মিত হয়েছে ডানকি, পরিচালনা করেছেন বলিউডের ‘সুপারস্টার ফিল্মমেকার’ রাজকুমার হিরানি।

ছবিতে শাহরুখ খান ছাড়াও অভিনয় করেছেন ভিকি কৌশল, তাপসী পান্নু সহ বহু পরিচিত মুখ।

বিষয়:জওয়ান ডানকি তাপসী পান্নু পাঠান বাংলাদেশ ভিকি কৌশল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…