চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বক্স অফিসে কেমন জমলো শাহরুখের ‘ডানকি’?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৩ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A

মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত বছরের তৃতীয় ও শেষ ছবি ‘ডানকি’। ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর সাফল্যের পর ‘ডানকি’ নিয়ে ভক্তদের উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। তবে বক্স অফিসে শুরুটা তেমন জমেনি রাজকুমার হিরানি পরিচালিত এই সিনেমাটির।

বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে ৬০ থেকে ৬৫ কোটি রুপি! যেখানে শুধু মাত্র ভারতীয় বক্স অফিস থেকে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৩০ কোটি রুপি! যদিও প্রথম দিনের আয়ের হিসাবে অঙ্কটা কম নয়, তবে এই সিনেমাটি দিয়ে বছরের সবচেয়ে খারাপ ওপেনিং দেখেছেন শাহরুখ!

এর আগে শুধু ভারতে শাহরুখের ‘পাঠান’ মুক্তির প্রথম দিন আয় করেছিল ৫৭ কোটি রুপি, অন্যদিকে ‘জওয়ান’ এর প্রথম দিনের আয় ছিল ৭৫ কোটি রুপি। সেক্ষেত্রে ‘পাঠান’ কিংবা ‘জওয়ান’ এর তুলনায় ‘ডানকি’র আয় প্রায় অর্ধেক কম! তবে তার পরেও সর্বোচ্চ আয়ের দিক থেকে চলতি বছর মুক্তি প্রাপ্ত বলিউড সিনেমা গুলোর তালিকায় সপ্তম স্থানে জায়গা দখল করে নিয়েছে ছবিটি।

বৃহস্পতিবার সিনেমাটি মুক্তির পর অনলাইনে পাওয়া যাচ্ছে ‘ডানকি’কে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া। অনেকের মতেই, ‘হাসব না কাঁদব!’ ভরপুর কমেডির সঙ্গে একটা ইমোশনাল রোলার কোস্টার রাইড ‘ডানকি’।

আরেকজন লিখেছেন, ‘রাজকুমার হিরানির সবচেয়ে দুর্বল ছবি ডানকি! রসিকতাগুলো মোটেও উপভোগ্য নয় এবং স্ক্রিপ্টও ম্লান। তাপসি ও শাহরুখের রসায়ন বিন্দুমাত্র জমেনি, যদিও ছবির জন্য রসায়নটা গুরুত্বপূর্ণ ছিল। ছবিটিকে বাঁচাতে পেরেছেন একমাত্র ভিকি কৌশল।’

‘ডানকি’তে শাহরুখের চরিত্রের নাম হার্ডি। কাহিনি এগিয়েছে হার্ডি ও তাঁর চার বন্ধুকে কেন্দ্র করে। স্বপ্নপূরণের জন্য তারা লন্ডনে যেতে চায়। কিন্তু হার্ডি ও তার বন্ধুরা কেউ ইংরেজি ভালো জানে না, তাই ভিসা পেতে সমস্যা হয়। এরপর সোজা রাস্তা ছেড়ে হার্ডির নেতৃত্বে পাঞ্জাব থেকে তারা রওনা দেয় লন্ডনের পথে, যে পথের সঙ্গী নানা ধরনের বিপদ।

Reneta

ভারতের সাথে একইদিনে বাংলাদেশেও মুক্তি পেয়েছে ‘ডানকি’। প্রথম দিনে মাল্টিপ্লেক্সগুলো শো চললেও শুক্রবার থেকে প্রায় অর্ধশত প্রেক্ষাগৃহে সিনেমাটি চলছে।-বলিউড মুভি রিভিউজ

 

 

ঢাকা/এফএমএস/এমটিএল

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডানকিবক্স অফিসবলিউডরাজকুমার হিরানীশাহরুখ খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের দুই দফায় সংঘর্ষ

আগস্ট ৪, ২০২৬

গ্যাসের সংকট: বিকল্প উৎস অনুসন্ধানের তাগিদ

আগস্ট ৪, ২০২৬

ইরানের জন্য ‘শেষ সুযোগ’, আবারও আলোচনার দাবি ট্রাম্পের

আগস্ট ৪, ২০২৬

দেশে ৯০ মেট্রিক টন ভারতীয় কাঁচা মরিচ আমদানি

আগস্ট ৪, ২০২৬

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠক

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT