শিল্প সাহিত্য

বইমেলায় গল্প সংকলন নিয়ে আসছে ‘পিপীলিকা’

শনিবার বিকেলে একুশে বইমেলায় গল্প সংকলনটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান

বইমেলায় পিপীলিকা গল্প সংকলনের নতুন বই প্রদর্শনী. Channel i News - চ্যানেল আই নিউজ

বইমেলায় পিপীলিকা প্রকাশনের নতুন গল্প সংকলনের বই প্রদর্শনী, দর্শনার্থীরা বই দেখছেন ও আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস এলায়েন্স (ডুফা) এর সাহিত্য-সংস্কৃতি বিষয়ক প্লাটফর্ম ‘পিপীলিকা’। এবারের অমর একুশে বইমেলায় মোড়ক উন্মোচন হচ্ছে এই প্লাটফর্মের প্রথম সংকলন গল্পগ্রন্থ ‘পিপীলিকার সংসার’।

জানা গেছে, বিভিন্ন ধাঁচের এবং নানা স্বাদের ২২টি গল্প নিয়ে বই ‘পিপীলিকার সংসার’। শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটায় একুশে বইমেলায় ‘পিপীলিকার সংসার’ গল্পসমগ্রের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। এসময় উপস্থিত থাকবেন প্রকাশক সংস্থা রকমারি ডট কমের সিইও মাহমুদুল হাসান সোহাগ।

গত অর্ধযুগ ধরেই দেশের সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত একটি নাম ডুফা। সংগঠনটির জন্মলগ্ন থেকেই একঝাঁক সাহিত্যপ্রেমী নিজেদের মধ্যে তাদের সাহিত্যমেধা ও মননের শুদ্ধচর্চা করে আসছেন।

কবি, সাহিত্যিক, ছড়াকার, প্রাবন্ধিক, গোয়েন্দা লেখক, ঔপন্যাসিক, সমাজচিন্তক, ছোটগল্পকার, গীতিকার, শিশুতোষ সাহিত্যিক, অনুবাদক, গবেষক, বিশ্লেষক, রম্য ও ব্যঙ্গ সাহিত্যিক, আবৃত্তিকার, সমালোচক—সাহিত্যের সকল ডালে বিচরণ করছে ডুফা সদস্যরা।

ডুফিয়ানদের এই প্রতিভা একবৃন্তে এনে কুসুমকলি হিসেবে প্রস্ফুটিত করার উদ্যোগ হিসেবে একটি সুগঠিত প্লাটফর্ম হলো পিপীলিকা—যার ছায়াতলে ডুফা সমাজের জন্য, বাংলা ভাষা ও সাহিত্যের জন্য, রাষ্ট্রের জন্য, এবং সর্বোপরি মানবতার উন্নয়ন ও চিন্তাশীলতা বিকাশে অসামান্য অবদান রাখছে। প্রথাগত সাহিত্য মাধ্যমসমূহের পাশাপাশি অনলাইনেও স্মার্ট লেখক ও পাঠকদের চাহিদা পূরণে সক্ষম হয়েছে ‘পিপীলিকা’।

বিষয়:ডুফা পিপীলিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…