চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই বর্ষায় কম হতে পারে বৃষ্টিপাত

ইফফাত জাহান ইফফাত জাহান
১:৪৯ অপরাহ্ণ ১৫, জুন ২০২৩
পরিবেশ
A A

ক্যালেন্ডারের পাতায় বাংলাদেশে বর্ষার প্রথম দিন আজ। তবে, এবছরও সম্ভাব্য বৃষ্টিপাতের দেখা মিলবে কি না, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। আশঙ্কা করা হচ্ছে ‘এল নিনো’র প্রভাবে বৃষ্টিপাত কম হতে পারে এই বর্ষায়।

দিন যত গড়াচ্ছে, প্রকৃতির অদ্ভুত আচরণের সাক্ষী হচ্ছে মানুষ। ইউএস ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন গত সপ্তাহে ‘এল নিনো’র’ আগমনের আনুষ্ঠানিক ঘোষণা করেছে।

পূর্ব প্রশান্ত মহাসাগরে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল ঘেঁষে কোনও কোনও বছর উষ্ণ দক্ষিণমুখী এক স্রোতের সৃষ্টি হয়। যার নাম ‘এল নিনো’। এর প্রভাব পড়ে সমুদ্রের বাস্তুতন্ত্র এবং সারা বিশ্বের আবহাওয়ায়। সাত বছর পর আবারও এই উষ্ণস্রোতের দেখা মিলেছে প্রশান্ত মহাসাগরে। এর প্রভাব পড়েছে ভারতীয় উপমহাদেশে।

ষড়ঋতুর এই দেশের ঐতিহ্যবাহী আবহাওয়ার ধরণেও প্রভাব পড়ছে ‘এল নিনো’র’। যার ফলে বৃষ্টিপাত কমছে, বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় রেখায় অবস্থিত একটি নিম্নভূমির দেশ। আবহাওয়ার এমন পরিবর্তনের ফলে বাংলাদেশের সামগ্রিক পরিবেশগত ভারসাম্যের প্রভাবিত হওয়ার আশঙ্কাকে একেবারে উড়িয়ে দেয়া যায় না।

আবহাওয়ার এমন অদ্ভুত আচরণে কৃষকদের জমি চাষে হয়ত আরও সংগ্রাম পোহাতে হবে সামনে। বাড়বে খরার প্রবণতা আর পানি শূন্যতায় ফলনে ব্যর্থতা। তবে এমনটা না হোক, সেই প্রত্যাশা সবার। বৃষ্টি নামুক আর প্রাণ চঞ্চলতায় উজ্জীবিত থাকুক বিশ্ব।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এল নিনোবৃষ্টিপাত
শেয়ারTweetPin

সর্বশেষ

সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত অন্তত ৩৫

আগস্ট ৩, ২০২৬

ইরানের সঙ্গে নতুন দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

আগস্ট ৩, ২০২৬
ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, আংশিক মেঘলা থাকবে আকাশ

আগস্ট ৩, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT