চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদত্যাগের ঘোষণা থেকে সরে এলেন ডাকসুর সর্বমিত্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৯ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, শিক্ষা
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পদত্যাগের ঘোষণা দিয়ে আলোচনায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছেন। শিক্ষার্থীদের অনুরোধ এবং গঠনতন্ত্রের ব্যাখ্যা সামনে এনে তিনি জানিয়েছেন, এখন পদত্যাগ করলে তা শিক্ষার্থীদের সঙ্গে ‘প্রতারণা’ হবে। নানা সমালোচনার মুখে পড়ে গত বুধবার পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন ডাকসুর এই কার্যনির্বাহী সদস্য।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসার বিষয়টি একটি গণমাধ্যমকে জানিয়েছেন।

সর্বমিত্র বলেন, শিক্ষার্থীরা চাচ্ছেন না আমি পদত্যাগ করি। তারা এটাকে গণবিরোধী বলছেন। এভাবে পদত্যাগ করা তাদের সঙ্গে প্রতারণা হবে। শিক্ষার্থীরা বলেছেন, বিরোধী পক্ষের কথায় কান না দিয়ে কাজ করতে।

তাই আমি আমার পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছি। আর গঠনতন্ত্রও পদত্যাগের এ বিষয়টি সমর্থন করে না।

তবে গঠনতন্ত্রের কোন ধারা তার পদত্যাগের সিদ্ধান্তের পরিপন্থী—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পদত্যাগের বিষয়টি কোন ধারায় আছে, আমার জানা নেই।’

ডাকসুর গঠনতন্ত্রের ১২-এর ‘খ’ ধারায় বলা হয়েছে, কার্যনির্বাহী কমিটির কোনো সদস্য পদত্যাগ করলে, মৃত্যুবরণ করলে অথবা পদ থেকে অপসারিত হলে অবশিষ্ট মেয়াদের জন্য প্রচলিত নির্বাচন পদ্ধতিতে শূন্য পদ পূরণ করা হবে।

Reneta

গত বছর ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হন সর্বমিত্র। দায়িত্ব নেওয়ার পর একের পর এক ঘটনায় তিনি সমালোচনার মুখে পড়েন। সর্বশেষ সমালোচনা তৈরি হয় বিশ্ববিদ্যালয়ের মাঠে খেলতে আসা একদল কিশোরকে কান ধরে উঠবস করানোর অভিযোগে।

সমালোচনার মুখে গত বুধবার ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি। তবে পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়ে সেদিন তিনি কিছু জানাননি।

পরদিন একটি গণমাধ্যমকে তিনি বলেন, “আমি আমার সিদ্ধান্তে অটল আছি। আমার কিছু কাজ ‘পেন্ডিং’ রয়েছে। সেগুলো শেষ করে দুই দিন পর পদত্যাগ করব।” কিন্তু সেই ‘দুই দিন’ পার হতেই আজ শনিবার তিনি জানালেন—এখন আর পদত্যাগ করছেন না।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঘোষণাডাকসুঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদপদত্যাগসর্বমিত্র চাকমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

মে ১২, ২০২৬

যুক্তরাষ্ট্র হামলা করলে ৯০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করার হুমকি ইরানের

মে ১২, ২০২৬
জমি বিক্রি করেও মেলেনি বোনের চিকিৎসার টাকা, সংকটে পরিবার; ছবি: এআই

জমির টাকায় অপেক্ষায় অসুস্থ বোনের চিকিৎসা!

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সীমান্ত হত্যা ও কাঁটাতার দিয়ে বন্ধুত্ব হয় না: নাহিদ ইসলাম

মে ১২, ২০২৬

নাহিদে মুগ্ধ শান্ত, হতাশার কারণ মাসুদের

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT