চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানের ড্রোন হামলায় সাময়িকভাবে বন্ধ দুবাই বিমানবন্দর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৬ অপরাহ্ণ ১৬, মার্চ ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির আকাশ-প্রতিরোধী ব্যবস্থা এখন ইরান থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্র আর ড্রোনের হুমকি মোকাবিলা করছে। এদিকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের একটি ড্রোনের আঘাতে জ্বালানি ট্যাংকে আগুন ধরে যাওয়ায় বিমান চলাচল সাময়িক ভাবে বন্ধ রাখার কথা জানিয়েছে দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ।

সোমবার (১৬ মার্চ) ভোরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে যে আওয়াজ শোনা যাচ্ছে, তা আসলে ক্ষেপণাস্ত্র আর ড্রোনগুলোকে সেদেশের আকাশ-প্রতিরোধী ব্যবস্থা ‘ইন্টারসেপ্ট’ করার শব্দ।

Banglabid

সোমবার ভোরে বিমানবন্দরের কাছেই একটি ড্রোনের আঘাতে জ্বালানি ট্যাংকে আগুন ধরে যায়। তবে ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায় নি। এই ঘটনার কিছুক্ষণ পরে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় সব যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

এসময় নিরাপত্তার কথা বিবেচনা করে কিছু বিমানকে দুবাইয়ের আল মাখতুম আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া এ ঘটনার সর্বশেষ পরিস্থিতি জানতে যাত্রীদের সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই-ভিত্তিক আন্তর্জাতিক বিমান সংস্থা এমিরেটস জানিয়েছে, তারা স্থানীয় সময় সকাল ১০টার (বাংলাদেশ সময় দুপুর ১২টা) পরে সীমিতভাবে তাদের পরিষেবা শুরু করবে, তবে অন্য অনেক ফ্লাইট বাতিল করেছে তারা।

Reneta

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া এক যাত্রী জানিয়েছেন, প্রায় ৪০ মিনিট বিমানের ভেতরেই অপেক্ষা করার পরে বিমানের পাইলট ঘোষণা করেছেন ‘একটি নিরাপত্তাজনিত কারণে আকাশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে আগুন লাগার বিষয়টি বিবিসির মাধ্যমেই তিনি জানতে পেরেছেন।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরান যুদ্ধ ২০২৬ইরানের ড্রোন হামলাবন্ধ দুবাই বিমানবন্দর
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT