শিক্ষা

সুইমিং পুলে ডুবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

সুইমিং পুলে ডুবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলের ছবি, যেখানে একটি শিক্ষার্থী ডুবে গেছে বলে জানা গেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে গোসল করতে নেমে সোয়াদ হক (১৯) নামে দর্শন বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২২ এপ্রিল) দুপুর ২টার দিকে ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন সুইমিং পুলে এই ঘটনা ঘটে।

সোয়াদের সহপাঠীরা জানান, দুপুরে ঢাবির অনেক শিক্ষার্থী সুইমিং পুলে গোসল করছিল। সেখানে সাঁতার কেটে একপাশ থেকে অন্যপাশে যাচ্ছিল অনেকে। তখন তারা দেখতে পান, সুইমিংপুলের পাশে সোয়াদকে ঘিরে আছে সবাই। এগিয়ে গেলে জানতে পারেন, পানিতে ডুবে গিয়েছিল সোয়াদ। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে সোয়াদকে মৃত ঘোষণা করেন।

সোয়াদের বাড়ি বগুড়া জেলায়। সে থাকত হাজী মুহাম্মদ মহসিন হলে।

বিষয়:ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…