ফুটবল

ঢাবিতে ভর্তির অপেক্ষায় ৮ ফুটবলার

জানালেন মাহফুজা আক্তার কিরণ

প্রফেসর মহিলার ছবি, হালকা পটভূমিতে, পেশাদার পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রফেসর মহিলার একটি পোর্ট্রেট ছবি, তিনি পেশাদার পোশাক পরেছেন এবং হালকা পটভূমিতে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে মৌখিক পরীক্ষা দিয়েছেন ছেলেদের ও মেয়েদের জাতীয় ফুটবল দলের আট ফুটবলার। বৃহস্পতিবার একটি বিশেষজ্ঞ কমিটি তাদের পরীক্ষা নিয়েছে।

জাতীয় ফুটবল দলের দুই তারকা আনিসুর রহমান জিকো ও শেখ মোরসালিন মৌখিক ভাইভায় অংশ নেন। পাশাপাশি মেয়েদের ফুটবল দলের ৬ খেলোয়াড়ও মৌখিক পরীক্ষায় অংশ নেন।

বাংলাদেশ ফুটবলের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘শুধু ছেলেরাই নয়, মেয়েদের ছয়জন আজ সকালে ভাইভা দিয়েছে। খেলোয়াড় কোটায় ভর্তির জন্য তাদের সুবিধা রয়েছে।’

দুটি ফুটবলার ঢাবি ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এই পদক্ষেপ অবশ্যই সাধুবাদ দেয়া মতো। মাঝখানে এই সুবিধা ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া সবার জন্য একটা স্বপ্নের মতো ব্যাপার। সব বিশ্ববিদ্যালয় যদি পদক্ষেপ নেয়, তাহলে খেলোয়াড়রা আরও বেশি উৎসাহিত হবে।’

মেয়েদের জাতীয় ফুটবল দলের কারা মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছেন, সেটির বিস্তারিত অবশ্য কিরণ জানাতে পারেননি। শুধুমাত্র শামসুন্নাহার সিনিয়রের নামটাই নিশ্চিতভাবে বলেছেন।

বিষয়:কিরণ জিকো ঢাবি ফুটবলার মোরসালিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…