চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চালকের মাতলামিতে খাবারের দোকানে ট্রাক, নিহত ৪

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৬ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
খাবার দোকানে ট্রাকের ধাক্কায় ক্ষতি, নিহত ৪. Channel i News - চ্যানেল আই নিউজ

মাতাল অবস্থায় ট্রাক চালিয়ে খাবারের দোকানে ধাক্কা দেওয়ায় খাবার খাওয়ার সময় পিষ্ট হয়ে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এই ঘটনায় ট্রাকচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার ১৭ ডিসেম্বর আনন্দবাজারের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, শনিবার রাতে উত্তরপ্রদেশে এই দুর্ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, জাতীয় সড়কের পাশের দোকানে বসে রাতের খাবার খাচ্ছিলেন অনেকে। হটাৎ দোকানের দেওয়াল ভেঙে ঢুকে পড়ে একটি ট্রাক। খাবারের থালা থেকে হাত ওঠানোর সুযোগটুকুও পাননি কেউ। মুহূর্তে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় তিনজনের। আহত আরও বেশ কয়েকজন।

Banglabid

উত্তরপ্রদেশের এটাওয়াহের জেলাশাসক অবনীশ রাই জানান, আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা চারজনকে মৃত ঘোষণা করেন। তবে মৃতদের পরিচয় এখনও জানা যায়নি।

তিনি জানান, শনিবার রাতে ওই দোকানে খাওয়াদাওয়া করছিলেন অনেকে। সেই সময় দুর্ঘটনাটি ঘটে।

সিনিয়র পুলিশ সুপার সঞ্জয়কুমার বর্মা জানান, ঘাতক ট্রাকের চালককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। তার জেরেই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উত্তরপ্রদেশখাবারের দোকানে ট্রাকট্রাক দুর্ঘটনাদুর্ঘটনাভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে আলো ছড়াতে পারলেন না সাকিব-হৃদয়

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এআই কেন্দ্র হতে চায় বেইজিংয়ের ‘ই-টাউন’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিনকে গুম, শেখ হাসিনা ছাড়াও কারা আসামী হবেন

আগস্ট ৮, ২০২৬

ডিজিএফআইয়ের বন্দি সেলের অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে বলে দাবি

আগস্ট ৮, ২০২৬

বিদেশি রেফারিদের ‘যৌনসেবা’, ক্ষমা চাইল সাউথ কোরিয়া ফুটবল

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT