চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরিশালে র‍্যাবের মাদকবিরোধী অভিযানে হামলা, নিহত ১

সাঈদ পান্থ সাঈদ পান্থ
১০:৩৫ পূর্বাহ্ণ ২২, এপ্রিল ২০২৫
- সেমি লিড, অপরাধ, জনপদ, বরিশাল
A A
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটক. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার সাহেবের হাটের বাঁশবাড়ি এলাকায় র‍্যাবের একটি মাদকবিরোধী অভিযানে হামলার ঘটনায় সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় সাদা পোশাকে র‍্যাব সদস্যরা অভিযানে গেলে মাদক ব্যবসায়ীরা আকস্মিকভাবে তাদের ওপর হামলা চালিয়ে গুলিবর্ষণ করে। অভিযানের সময় র‍্যাব সদস্যরা হামলার মুখে পড়ে আত্মরক্ষার্থে লাঠিচার্জ করে। অপরদিকে, মাদক ব্যবসায়ীরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় সিয়াম মোল্লা ও রাকিব মোল্লা নামের দুই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, র‍্যাবের লাঠির আঘাতে আরও দুইজন আহত হয়েছেন। তাদের নাম ও পরিচয় এখনো জানা যায়নি। আহতদের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রাকিবকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Banglabid

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, ‘খবর পেয়ে নিহতের লাশ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।’

আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে র‍্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাটি তদন্ত করছেন।’

অন্যদিকে, র‍্যাব-৮ এর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। নিহত সিয়াম মোল্লা (২২) উজিরপুর উপজেলার বাহেরঘাট এলাকার বাসিন্দা রিপন মোল্লার ছেলে এবং আহত রাকিব একই এলাকার খালেক মোল্লার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

Reneta

গোয়েন্দা সূত্রে জানা গেছে, মাদক ব্যবসায়ীদের ছোড়া গুলিতেই সিয়াম ও রাকিব গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া দুই র‍্যাব সদস্যও আহত হয়েছেন বলে সূত্রটি নিশ্চিত করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাদক ব্যবসায়ীর‌্যাব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ ৮ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ১৬, ২০২৬
ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT