চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিআরইউ কাপ ক্রিকেটে সিরিজ সেরা চ্যানেল আইয়ের নীলাদ্রি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৮ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
চ্যানেল আই অনলাইন ডিআরইউ কাপ ক্রিকেটে সিরিজ সেরা নীলাদ্রি পুরস্কার গ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে রানার্সআপ হয়েছে চ্যানেল আই। ফাইনাল হেরেও আসরে ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স করে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন ওপেনার নীলাদ্রি শেখর। পাঁচ ম্যাচে ২৫৪ রানের পাশাপাশি বল হাতেও ৫ উইকেট নিয়েছেন নীলাদ্রি। হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ বলে শিরোপা নিজেদের করে নেয় চ্যানেল২৪। ৪৮টি মিডিয়া প্রতিষ্ঠানের অংশগ্রহণে এবারের ডিআরইউ ক্রিকেট টুর্নামেন্টে দুর্দান্ত খেলে ফাইনালে জায়গা করে নিয়েছিল চ্যানেল আই এবং চ্যানেল২৪।

আসরে তিন ম্যাচে খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন নীলাদ্রি। ফাইনালেও করেছেন রান, নিয়েছেন উইকেট। ফাইনালেও দলের সর্বোচ্চ ৪৮ রানের পাশাপাশি এক উইকেট নিয়েছেন। কোয়ার্টার ফাইনালে নীলাদ্রির ব্যাট থেকে আসে ৪৮ রান। বল হাতেও এক উইকেট উঠেছিল তার নামের পাশে।

সেমিফাইনালে ম্যাচসেরা হয়েছিলেন চ্যানেল আইয়ের সাইফুল ইসলাম, ওই ম্যাচে তার সাথে জুটি গড়েও নীলাদ্রি ২৬ রান করেছিলেন। কোয়ার্টার ফাইনালে দৈনিক কালবেলাকে হারানোর দিনে এ ওপেনার ৪৮ রান ও ১টি উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছিলেন।

শেষ ষোলোর ম্যাচে দৈনিক জনকণ্ঠের বিপক্ষে ম্যাচসেরা খেলোয়াড় নীলাদ্রি। ব্যাট হাতে ৪৮ রান এবং বল হাতে এক উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার উঠেছে নীলাদ্রির পকেটে। দ্বিতীয় ম্যাচের সেরা খেলোয়াড় রাহুল রায়। এদিন নীলাদ্রির থেকেও এসেছিল অপরাজিত ২০ রান। আসরের প্রথম ম্যাচে দৈনিক দিনকালের বিপক্ষে ৫২ রান করে ম্যাচ সেরার পুরস্কার জিতেছিলেন নীলাদ্রি।

ফাইনালে চ্যানেল২৪ এর বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৬ রান তুলেছিল চ্যানেল আই। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ বলে দরকার ছিল এক রান, চার মেরে ম্যাচ জিতে নেয় চ্যানেল২৪। হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ বলে হয় শিরোপার মিমাংসা। ফাইনালের সেরা খেলোয়াড় হন আদ-দ্বীন সজীব।

ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী এবং বিজিতদের হাতে চ্যাম্পিয়ন ও রানার্স ট্রফি, মেডেল এবং অর্থ পুরস্কার তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেটচ্যানেল আইচ্যানেল২৪ডিআরইউনীলাদ্রিবিসিবিরাহুললিড স্পোর্টসলিপুসাইফুল
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT