চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়ক দুর্ঘটনায় গাড়িতে আটকে ছিলেন চালক, ৯৯৯-এ ফোন করে উদ্ধার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ণ ১৬, জুন ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
সড়ক দুর্ঘটনায় গাড়ির ধ্বংসাবশেষের মধ্যে উদ্ধার কাজ চালাচ্ছেন উদ্ধারকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় আটকে পড়া এক চালককে উদ্ধার করা হয়েছে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোনের মাধ্যমে।

সোমবার (১৬ জুন) ভোর সাড়ে চারটার দিকে সিরাজদিখানের নিমতলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ফোন করে চালক জানান, দুর্ঘটনা কবলিত গাড়ির ভেতরে কয়েকজন আটকে পড়ে আছেন।

কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল সোহেল মাহমুদ। কনস্টেবল সোহেল তাৎক্ষণিকভাবে সিরাজদিখান ফায়ার সার্ভিস স্টেশনে বিষয়টি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য জানায়। ৯৯৯ থেকে সংবাদ পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং উদ্ধার তৎপরতা শুরু করে।

পদ্মা সেতু থেকে ঢাকাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪৭৪০৬) নিয়ন্ত্রণ হারিয়ে একটি অজ্ঞাত গাড়িকে ধাক্কা দিলে চালক গাড়ির ভেতরে আটকে যান। এর ফলে সড়কে যানজট তৈরি হলে পেছনে থাকা অপর একটি ট্রাক (যশোর ট-১১-২৬০১) নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাককে (ঢাকা মেট্রো-ট-২২-২১৭৩) ধাক্কা দিলে দ্বিতীয় ট্রাকের চালকও আটকে পড়েন।

ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুততার সঙ্গে কাজ করে তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। আহতরা হলেন—বিপ্লব (১৮), সাইদুল (৩৫) ও সিয়াম (২২)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৯৯৯সড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা-মেক্সিকো ইনফান্তিনোকে চাচ্ছে, চাচ্ছে না যে দেশটি

আগস্ট ৭, ২০২৬

জাতীয় সংগীত না গাওয়া ইরানের সেই দুই ফুটবলারকে নাগরিকত্ব দিল অস্ট্রেলিয়া

আগস্ট ৭, ২০২৬

কেন ডাস্টবিনের সাথে হাসপাতালটির তুলনা করলেন নায়াব ইউসুফ

আগস্ট ৭, ২০২৬

মেসির পরের কোপায় খেলা বিষয়ে আগেভাগেই ‘মুখ খুলল’ আর্জেন্টিনা

আগস্ট ৭, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না: রণধীর জয়সওয়াল

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT