চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চালককে হত্যা করে চার্জার ভ্যান ছিনতাই, যুবক আটক

রাজীব হাসান কচি রাজীব হাসান কচি
৩:৩২ অপরাহ্ণ ২৮, জুন ২০২৩
অপরাধ, চুয়াডাঙ্গা, জনপদ
A A
নিরাপত্তা বাহিনীর সঙ্গে যুবকের আটক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গায় লাঠির আঘাতে রুবেল শেখ (১৪) নামে এক কিশোর চালককে হত্যা করে চার্জার ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নিহত রুবেল সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের ইয়ামিন শেখের ছেলে।

এদিকে এই ঘটনায় সোহাগ আলী (২০) নামের এক যুবককে আটক করা হয়েছে। আটক সোহাগ একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল ৪টার দিকে অভিযুক্ত সোহাগ আলী ভ্যান চালক রুবেলকে দশমাইল বাজারে ভাড়ায় নিয়ে যাওয়ার কথা বলে বের হয়। এসময় প্রলোভন দেখিয়ে কৌশলে মর্তুজাপুর গ্রামের মাঠের ভেতর নিয়ে লাঠি দিয়ে মাথায় একাধিক আঘাত করে রুবেলকে হত্যা করে সোহাগ। হত্যাকাণ্ড শেষে মাঠের একটি খেজুর বাগানের ভিতর তার মৃতদেহ গামছা ও ঘাস দিয়ে ঢেকে রাখে।

পরে ভ্যানটি নিয়ে ঝিনাইদহের ডাকবাংলা বাজারে বিক্রি করতে যায় সোহাগ। সেখানে বিক্রেতার বিভিন্ন প্রশ্নের জবাবে একপর্যায়ে ধরা পড়ে যাবে বুঝতে পেরে ভ্যানটি ফেলে কৌশলে পালিয়ে যায় সে। খবর পেয়ে পুলিশ ওই বাজারে পৌঁছে ভ্যানের গায়ে লিখিত মোবাইল নম্বরের সূত্র ধরে সোহাগকে আটক করে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন জানান, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে সোহাগ। পরে তার দেখানো স্থান থেকে কিশোর রুবেলের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগ: চুয়াডাঙ্গাছিনতাই
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাহফুজকে নিয়মিত সিনেমায় দেখতে চান শাকিব

পরবর্তী

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২৭১

পরবর্তী
শেখ হাসিনা বাংলার প্রধানমন্ত্রী, সোনার বাংলার রূপকার, ২৭১. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২৭১

নতুন সিনেমা, টেলিছবি ও নাটকের প্রচার চ্যানেল আই অনলাইনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে চ্যানেল আই: নতুন ৭ সিনেমা, ১৩ টেলিছবি, ১৫ নাটক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে মৃত্যুর মিছিল, আরও ভূমিধস-বন্যার শঙ্কা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: মোংলা বন্দরে জব্দ করা সিকেডি অবস্থায় বিলাসবহুল গাড়ি।

কোটি টাকা শুল্ক ফাঁকি ধরল এআই প্রযুক্তি, যন্ত্রাংশ বলে দামী গাড়ি আমদানি

আগস্ট ২৭, ২০২৬

বঙ্গভবনে প্রথম দরবারে রাষ্ট্রপতির বক্তব্যে যে বার্তা

আগস্ট ২৭, ২০২৬

ফিফাকে নিয়ে নতুন কোন সিদ্ধান্ত নিচ্ছে উয়েফা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT