বিনোদন

‘ধুরন্ধর’, ‘অ্যানিমেল’কে টক্কর দিচ্ছে ‘দৃশ্যম ৩’!

‘ধুরন্ধর’, ‘অ্যানিমেল’কে টক্কর দিচ্ছে ‘দৃশ্যম ৩’!

মুক্তির পর থেকেই বক্স অফিসে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে অজয় দেবগন অভিনীত বহুল প্রতীক্ষিত থ্রিলার ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’। প্রথম দিনে রেকর্ড ওপেনিংয়ের পর দ্বিতীয় দিনেও (শনিবার) বক্স অফিসে দাপট বজায় রেখেছে ছবিটি। মাত্র ২ দিনেই ভারতে নিট আয়ের নিরিখে ১০০ কোটির গণ্ডি টপকে গেছে বিজয় সালগাঁওকরের শেষ অধ্যায়।

বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্ক -এর রিপোর্ট অনুযায়ী, শনিবার রাত ১০টা পর্যন্ত পাওয়া তথ্যে ছবিটি প্রায় ১১,২১২টি শো থেকে দ্বিতীয় দিনে ৫২ কোটি রুপি আয় করেছে। ২ দিন মিলিয়ে ভারতে ‘দৃশ্যম ৩’-এর মোট নিট সংগ্রহ দাঁড়িয়েছে ১১৩ কোটি রুপি। মাত্র দু’দিনে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করে ছবিটি সালমান খানের ‘সিকান্দার’ (১০৪ কোটি)-এর মতো একাধিক বড় প্রজেক্টের মোট আয়কে টপকে গেছে।

চলতি বছর ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর পর এটি কোনো হিন্দি সিনেমার দ্বিতীয় সেরা ওপেনিং উইকএন্ড রান। এছাড়া বলিউডের ইতিহাসে ‘ধুরন্ধর ২’ এবং ‘জওয়ান’-এর পরেই এটি তৃতীয় দ্রুততম সূচনা। প্রথম দুই দিনে আয়ের দিক থেকে এটি রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ (৩০ কোটি), শাহরুখ খানের ‘পাঠান’ (৫৭ কোটি) এবং রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ (৬৩ কোটি)-এর মতো ব্লকবাস্টার ছবির রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

অভিষেক পাঠক পরিচালিত ও সহ-লিখিত এই ছবিটিতে বিজয় সালগাঁওকর চরিত্রে ফিরেছেন অজয় দেবগন। সঙ্গে রয়েছেন তাবু, শ্রিয়া সরন, রজত কাপুর, ইশিতা দত্ত, মৃণাল যাদব, কমলেশ সাওয়ান্ত এবং দ্বিতীয় পর্বের পরিচিত মুখ সৌরভ শুক্লা।

মালায়লাম ছবির হিন্দি রিমেক হিসেবে যাত্রা শুরু করে প্রথম পর্ব বিশ্বজুড়ে ১১০ কোটি টাকা আয় করেছিল। ২০২২ সালে দ্বিতীয় পর্ব ‘দৃশ্যম ২’ বিশ্বব্যাপী প্রায় ৩৪২ কোটি টাকার বিশাল ব্যবসা করে ব্লকব্লাস্টারের তকমা পায়। এবার স্টার স্টুডিও১৮ এবং প্যানোরামা স্টুডিওসের প্রযোজনায় তৈরি এই তৃতীয় পর্বটি আগের সমস্ত রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ে তোলার পথে।

বিষয়:'জওয়ান' 'ধুরন্ধর ২' ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’ অজয় দেবগন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…