চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবে আসছে ‘দৃশ্যম ২’র টিজার, জানালেন অজয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৫ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

চলতি বছরের জুনের মাঝামাঝিতে ঘোষণা এসেছিল বলিউডের তুমুল জনপ্রিয়তা পাওয়া অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম’ সিনেমার সিক্যুয়াল নিয়ে। আর এবার জানা গেল আসন্ন ছবিটির টিজার মুক্তির তারিখ সম্পর্কে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) অজয় দেবগন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ‘দৃশ্যম ২’ ছবিটির একটি পোস্টার শেয়ার করেন। যেখানে থেকে জানা গেছে, বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) প্রকাশ্যে আসবে বহুল আলোচিত ‘দৃশ্যম ২’ এর টিজার।

পোস্টটির ক্যাপশন অভিনেতা লিখেছেন, ‘২০১৪ সালের ২ এবং ৩ অক্টোবর কী হয়েছিলো মনে আছে? বিজয় সালগাওকর তার পরিবারের সাথে ফিরে এসেছেন।”

Banglabid

এর আগে মঙ্গলবার অজয় দেবগন নিজের ইনস্টাগ্রাম থেকে গুচ্ছ ছবি পোস্ট করেছিলেন। যা ইঙ্গিত দিয়েছে ‘দৃশ্যম ২’ এর চিত্রনাট্যে বড়সড় প্যাঁচের।

২০১৫ সালে বলিউডে মুক্তি পায় মালায়ালাম ছবি ‘দৃশ্যম’ এর হিন্দি রিমেক। এরপর গত বছর মালায়ালাম ‘দৃশ্যম ২’ মুক্তির পর থেকেই এর হিন্দি রিমেক কবে আসছে সেই অপেক্ষায় ছিল ভক্তরা। অবশেষে সেই অপেক্ষার প্রহর কাটছে।

গত ফেব্রুয়ারিতেই হিন্দি ‘দৃশ্যম ২’ এর শুটিং শুরু করেছেন পরিচালক অভিষেক পাঠক। ‘দৃশ্যম’-এর মতো এই সিনেমাতেও অজয় দেবগনের সঙ্গে দেখা যাবে টাবু, রজত কাপুর, শ্রিয়া সরণ, ঈশিতা দত্তার মতো অভিনয় শিল্পীদের।

Reneta

পাশাপাশি সিক্যুয়ালে নতুন সংযোজন অভিনেতা অক্ষয় খান্না। প্রথম ছবির রেশ ধরেই এগিয়ে যাবে ‘দৃশ্যম ২’ এর কাহিনি। ভারতীয় প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ১৮ নভেম্বর।

সূত্র: পিঙ্কভিলা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অজয় দেবগণঈশিতা দত্তাটাবুটিজারদৃশ্যম ২বলিউডমালায়ালামরজত কাপুরসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT