চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুবিনের মৃত্যু নিয়ে রহস্য, সঙ্গে থাকা ড্রামার গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৭ পূর্বাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের প্রয়াণের এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও তার মৃত্যু ঘিরে ধোঁয়াশা কাটেনি। কীভাবে এই কিংবদন্তী শিল্পীর জীবনাবসান ঘটল, তা জানতেই তদন্তে নেমেছে আসাম সরকার।

জুবিনের জীবনের শেষ সময়ে তার সঙ্গে ইয়টে থাকা ড্রামার শেখরজ্যোতি গোস্বামীকে গ্রেপ্তার করেছে বিশেষ তদন্তকারী দল (এসআইটি)। তাকে ইতোমধ্যেই পুলিশ হেফাজতে নিয়ে জেরা শুরু হয়েছে।

তবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কী, কিংবা মামলা দায়ের হবে কি না—সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

১০ সদস্যের এই বিশেষ তদন্তকারী দলের নেতৃত্ব দিচ্ছেন স্পেশাল ডিজিপি এম. পি. গুপ্ত।

তদন্তকারীরা জানিয়েছেন, জুবিনের শেষ সময়ের প্রতিটি মুহূর্ত খতিয়ে দেখা হচ্ছে এবং কোনো অবহেলা বা গাফিলতির কারণে মৃত্যু হয়েছে কি না, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।

এরই মধ্যে ব্যবসায়ী ও সাংস্কৃতিক কর্মী শ্যামকানু মহন্তর ভূমিকাও তদন্তের আওতায় এসেছে। জানা গেছে, তিনি বিমানবন্দরের লাউঞ্জ থেকেই সিআইডির সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং আত্মসমর্পণে রাজি হয়েছেন। বৃহস্পতিবার সকালে তার বাড়িতে তল্লাশি চালানো হয়েছে, যদিও সেই তল্লাশির কারণ স্পষ্ট করেনি তদন্ত দল।

Reneta

এছাড়া সিঙ্গাপুর আসাম অ্যাসোসিয়েশনের একাধিক সদস্যকেও আটক করা হতে পারে বলে সূত্রের খবর। তাদের বিরুদ্ধে নানা নিয়ম লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

সব মিলিয়ে জুবিন গার্গের মৃত্যু নিয়ে তৈরি হয়েছে তীব্র জলঘোলা। ভক্ত-অনুরাগীরা অপেক্ষা করছেন—কবে উদঘাটিত হবে তাদের প্রিয় শিল্পীর মৃত্যুর আসল রহস্য। দ্যনিউজমিনিট

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসাম সরকারজুবিনজুবিন গার্গমৃত্যুলিড বিনোদনসংগীত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাপানে মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন: চীনকে যে বার্তা দিচ্ছে

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জাপানের কাছে চীন-রাশিয়ার যৌথ আকাশ টহল

জুন ২৮, ২০২৬

ঢাবি হলের মাঠে খেলা দেখতে গিয়ে হেনস্তার অভিযোগ

জুন ২৮, ২০২৬

পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT