চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইয়ে রাজীব মণি দাসের রচনায় ‘কৃপণ বাবা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৪ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A
বাংলাদেশি যুবক প্রকৃতির মাঝে দাঁড়িয়ে, শান্ত পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কৃপণ বাবা’ নাম শুনেই ভ্রু কুচকে যায়! এ আবার কেমন কথা! ঠিক এমনই নামের একটি টেলিফিল্ম সম্প্রচার হতে যাচ্ছে চ্যানেল আইয়ের পর্দায়।

রাজীব মণি দাসের রচনা ও চিত্রনাট্যে টেলিফিল্ম পরিচালনা করছেন জহির খান। টেলিফিল্মটির বিভিন্ন চরিত্রে দেখা যাবে আব্দুন নূর সজল, ফারজানা আহসান মিহি, সোহেল খান, শম্পা নিজাম, রাহিয়া রাহী, শফিউল আলম বাবু সহ আরো অনেকে।

‘কৃপণ বাবা’র গল্পে দেখা যাবে রফিক সাহেবের এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে সুখের সংসার হওয়ার কথা ছিল। কিন্তু রফিক সাহেব কৃপণ হওয়ার কারণে সংসারে একটার পর একটা অশান্তি লেগেই থাকে। বাপে টাকা না দেয়া সত্বেও সাহস করে প্রেমটা ঠিকমতো চালিয়ে যাচ্ছে রাফাত। রাফাত মাঝে-মধ্যে তার মনের মানুষ সুস্মিতার কাছ থেকে টাকা ধার নিয়ে থাকে। আজও পর্যন্ত সে সুস্মিতার কোনো টাকা ফেরত দেয়নি।

হেনাকে ডাক্তার বলে দিয়েছে সে যেন কোনো কাজ না করে বিশ্রাম নেয়, কারণ অতিরিক্ত কাজ করার কারণে তার হাড় ক্ষয় হয়ে গেছে। হেনা যদি বিশ্রাম নেয় তাহলে সংসারে কাজ করবে কে? রফিক সাহেবের মাথায় হাত।

রফিক সাহেব তার বন্ধু গফুরের পরামর্শ চাইলেন টাকা খরচ না করে বিনে-পয়সায় কীভাবে বাড়িতে কাজের লোক রাখা যায়। গফুর বলেন তার বড় ছেলেকে বিয়ে দিয়ে বাড়িতে ছেলের বউ নিয়ে আসতে। তারপরের ঘটনাগুলো আরও মজার কাণ্ড। শেষ পর্যন্ত কী হয়, তা জানতে হলে দেখতে হবে টেলিফিল্মটি। বুধবার (২১ ডিসেম্বর) দুপুর ৩টায় চ্যানেল আইয়ের পর্দায় প্রচারের পর এটি দেখা যাবে ইউটিউবেও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আব্দুন নূর সজলজহির খানরাজীব মণি দাসশফিউল আলম বাবুসোহেল খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: মৃত প্রবাসী শাহজাহান পাটোয়ারী

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে হামলা, ইটের আঘাতে প্রবাসীর মৃত্যু

আগস্ট ৬, ২০২৬

ভুলের জন্য ক্ষমা চাইলেন ইনফান্তিনো, থাকছেন সভাপতি পদেই

আগস্ট ৬, ২০২৬

২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

জাতিসংঘের এআই হ্যাকাথনে বিশ্বের সেরা পাঁচে বাংলাদেশের দল

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT