চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জংলি’ সিয়ামকে দেখে যা বলছে নেটিজেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৮ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০২৫
বিনোদন
A A

নায়ক ইমেজ আগেই ভেঙেছেন সিয়াম আহমেদ। প্রতিবার তিনি নিজেকে ভেঙে ‘পাক্কা অভিনেতা’ হওয়ার চেষ্টায় পর্দায় উপস্থিত হয়েছেন। সিয়ামের সেই প্রয়াস আবার দেখা গেল। এবার তিনি হাজির হলেন ‘জংলি’ হয়ে, ঠিক যেন এক দুর্ধর্ষ রূপ তার! 

আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে সিয়ামের ‘জংলি’ ছবি। এই ছবিতে তার লুক দেখে অনেকটা গাঁ শিউরে ওঠার মতো অবস্থা। মুখ ভর্তি গোঁফ দাঁড়ি, জিহ্বা দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছে। চোখে মুখে হিংস্রতা ও তৃপ্তির ছাপ। সংশ্লিষ্টরা বলছেন, ‘জংলি’ ছবি দেখলে সব রহস্য জানা যাবে।

প্রকাশের পরেই সিয়ামের এই ‘জংলি’ লুক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ‘জংলি’ লুক দেখে নেটিজেনরা বলছেন, ‘আউটস্টান্ডিং’।

কেউ কেউ প্রথম দর্শনে সিয়ামকে দেখে চিনতেই পারেননি! তবে লুকটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পর চোখ ফেরাতে পারছেন না বলে জানান। বাংলা সিনেমার নিয়মিত দর্শকরা বলছেন, চলতি বছরে যে ছবিগুলো দর্শকের আলোচনার কেন্দ্রে থাকবে তার মধ্যে একটি হতে যাচ্ছে ‘জংলি’!

এম রাহিম বানাচ্ছেন ‘জংলি’। তিনি এর আগে সিয়ামকে নিয়ে ‘শান’ নামে একটি ছবি বানিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন। সিয়ামের সঙ্গে এ ছবিতে রয়েছেন বুবলী এবং দীঘি। আরও আছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু।

ছবির সংগীত পরিচালনা করছেন প্রিন্স মাহমুদ। একটি গানে কণ্ঠ দিয়েছেন তাহসান খান। সংশ্লিষ্টরা জানান, গানে থাকছে আরও চমক। ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।

Reneta

এদিকে, ‘জংলি’ এই চরিত্রটি করতে দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিতে হয়েছে সিয়ামের। অনেক লোভনীয় অফারও ফেরাতে হয়েছে তাকে।

সিয়াম আগেই জানিয়েছেন, অভিনেতাদের জীবনে মাঝে মাঝে এমন চরিত্র আসে, যার কারণে সে নিজের সর্বস্ব দিয়ে দিতে রাজি হয়ে যায়। “জংলি” তার জীবনে তেমনই এক চরিত্র হয়ে এসেছে। বলেন, চুল-দাড়িতে এক্সটেনশন লাগালেই হতো, তবু প্রায় সাত মাস চুল-দাড়ি কাটিনি। এক বছর চরিত্রটাকে আগলে রেখেছি। চরিত্রটাকে যাপন করতে চেয়েছি, দর্শকদের নতুন কিছু উপহার দিতে চেয়েছি। আমি সর্বোচ্চভাবে চেষ্টা করেছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এরফান মৃধা শিবলুজলিদিলারা জামানদীঘিবুবলীরাশেদ মামুন অপুলিড বিনোদনশহীদুজ্জামান সেলিমসিয়াম আহমেদসোহেল খান
শেয়ারTweetPin

সর্বশেষ

অর্থের অভাবে সঙ্গে আনতে পারেননি মাকে, কাঁদলেন ভোজিনহা

জুন ১৬, ২০২৬

নিজেদের জালে বল জড়িয়ে প্রথম জয়ের অপেক্ষা বাড়াল মিশর

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী ভোজিনহা: কেপ ভার্দে মহাকাব্যের রচয়িতা

জুন ১৬, ২০২৬

স্পেনকে রুখে দিয়ে ইতিহাস গড়ল কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬

প্রথম ম্যাচে হেরেই কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT