চিকিৎসা খাতে অতিরিক্ত ব্যয় দারিদ্র্যের অন্যতম কারণ মন্তব্য করে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সহধর্মীনী ডাক্তার জুবাইদা রহমান বলেছেন, আন্তর্জাতিক মানদন্ড-অনুযায়ী দেশের জনসংখ্যার অনুপাতে চিকিৎসক ও নার্সের সংখ্যা অনেক কম। বিশেষ করে শহরের বাইরে চিকিৎসক সংকট আরও প্রকট। পরিস্থিতি উত্তরণে চিকিৎসকদের মানবিকতা, দেশপ্রেম ও পেশাদারিত্ব নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর ইস্কাটনে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে শিক্ষা সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি আরও বলেন, বর্তমান সরকার এমন একটি চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে গ্রামের একজন অসুস্থ মানুষও যেন সঠিক চিকিৎসা বঞ্চিত না হয়, একটি শিশুও যেন অনিরাপদ পরিবেশে জন্ম নিতে না হয়।






