চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে মুক্তিযোদ্ধাদের সাথে ডা. জাহিদ হোসেনের মতবিনিময়

শাহ আলম শাহীশাহ আলম শাহী
১:৪০ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, জনপদ, দিনাজপুর, রাজনীতি
A A
ছবি: দিনাজপুরে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ছবি: দিনাজপুরে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা, তাদের পরিবার ও সন্তানদের সাথে মতবিনিময় করেছেন, দিনাজপুর-৬ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে নবাবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দবিরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় ডা. এ জেড এম জাহিদ হোসেন বক্তব্য রাখেন।

তিনি বলেন, ইতিহাস নির্ধারণ করবে কার স্থান কোথায়। নিজের ঢোল নিজে পিটিয়ে লাভ নেই। আপনারা মুক্তিযোদ্ধা, আপনাদের দায় আছে। আপনারা অত্যন্ত সম্মানিত মানুষ। দেশের পক্ষের মানুষ। আমরা বাংলাদেশের পক্ষে, বিএনপি নির্বাচিত হলে বাংলাদেশ পক্ষের মানুষ জয়যুক্ত হবে। আজকের যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় তা মরহুমা বেগম খালেদা জিয়ার আমলে সৃষ্টি করা। এদেশ সবার। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, সাওতালসহ সকল সম্প্রদায়ের। কাজেই সবাই আমরা মিলেমিশে দেশ গড়তে চাই। আর আপনারা মুক্তিযোদ্ধা আপনাদেরকে অসম্মানিত করার সুযোগ নাই।

এ সময় তিনি আয়োজকদের ধন্যবাদসহ ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহবান জানান।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা দিনাজপুর জেলা ইউনিট সংসদের আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোকছেদ আলী মঙ্গলীয়া, যুগ্ম আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম।

অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধার সন্তান ও পরিবারের লোকজনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ডা. জাহিদ হোসেনমতবিনিময়
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

এপ্রিল ২৯, ২০২৬

ফাইনালে লিড নিয়েও চাইনিজ তাইপের কাছে হারল বাংলাদেশ

এপ্রিল ২৯, ২০২৬

শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের সাথে পশুর হাটের ইজারা নিয়ে দ্বন্দ্ব ছিল নিহত টিটনের

এপ্রিল ২৯, ২০২৬

ছাদ যেন পরিপূর্ণ ফসলি উদ্যান

এপ্রিল ২৯, ২০২৬

বিশ্বকাপ খেলতে না যাওয়া সরকারের ‘মারাত্মক ভুল’ সিদ্ধান্ত ছিল: সাকিব

এপ্রিল ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT