জনপদ

দিনাজপুরে লাইনে দাঁড়িয়ে ডা.জাহিদের ভোটদান সম্পন্ন

দিনাজপুরে লাইনে দাঁড়িয়ে ডা.জাহিদের ভোটদান সম্পন্ন

ছবি: দিনাজপুর-৬ আসনে ডা এ জেড এম জাহিদ হোসেনের ভোটদান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসমুখর পরিবেশে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দিনাজপুর-৬ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা এ জেড এম জাহিদ হোসেন ভোট প্রদান করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮ টায় সাধারণ ভোটারদের মতোই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা হাইস্কুলে ভোট দেন তিনি।

ভোট প্রদান শেষে তিনি গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন, মানুষ শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করছেন। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে তিনি শতভাগ বিজয়ের আশাবাদী।

বিষয়:জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ দিনাজপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…