চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বারডেমের হিমঘরে ডা. জাফরুল্লাহর মরদেহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৪ পূর্বাহ্ণ ১২, এপ্রিল ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A
ডা. জাফরুল্লাহর মরদেহ বারডেমের হিমঘরে রাখা হয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) রাখা হয়েছে বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ। রাত সোয়া ১টায় মরদেহ গোসল করানোর জন্য মোহাম্মদপুরের আল মারকাজুল ইসলামী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে

দীর্ঘদিন যাবৎ কিডনি জনিত সমস্যার কারণে চিকিৎসাধীন থাকার পর গতকাল ১১ মার্চ মঙ্গলবার রাত ১০টা ৪০ মিনিটে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে ৮১ বছর বয়সে মৃত্যুবরণ করেন বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী ।

ডা. জাফরুল্লাহ চৌধুরীর জানাজা ও দাফন কোথায় হবে তা এখনও জানা যায়নি। তবে আজ বুধবার ১২ এপ্রিল সকাল ১১ টা ৩০ মিনিটে ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যু পরবর্তী সার্বিক কার্যক্রম নিয়ে গণমাধ্যমে কথা বলবেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও শ্রদ্ধা নিবেদন কমিটির আহবায়ক অধ্যাপক আলতাফুন্নেছা ।

Banglabid

মঙ্গলবার রাতে গণস্বাস্থ্য কেন্দ্রে তার ভক্ত, অনুরাগী ও সহচরদের সমন্বিত বৈঠকের পর গণমাধ্যমের সাথে কথা বলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে উপস্থিত থাকা ব্যক্তিবর্গরা জানান, জাফরুল্লাহ চৌধুরী তাঁর মৃত্যুর আগেই মরদেহ দান করে গেছেন। এই বিষয়ে পরিবারের নেয়া সিদ্ধান্তের ব্যাপারে বিস্তারিত জানানো হবে আজকের সংবাদ সম্মেলনে।

জানাজা এবং দাফনের স্থানের বিস্তারিত সিদ্ধান্তও জানা যাবে আজকের সংবাদ সম্মেলনে। তবে আগামীকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণস্বাস্থ্য কেন্দ্রডা. জাফরুল্লাহ চৌধুরী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

পরবর্তী

জনপ্রিয় কোরিয়ান অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু!

পরবর্তী
কোরিয়ান অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু নিয়ে সংবাদ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় কোরিয়ান অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু!

ঈদে পোশাক কেনাকাটার জন্য ব্যস্ত শপিং মল, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে আরামদায়ক পোশাক নিয়ে এসেছে ফ্যাশন হাউজগুলো

সর্বশেষ

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগস্ট ২০, ২০২৬

গ্যাস সংকটের কারণে সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি ২৭ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত

আগস্ট ২০, ২০২৬

ধেয়ে আসছে ‘আন্ধার’!

আগস্ট ২০, ২০২৬

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

আগস্ট ২০, ২০২৬

সানি দেওলের করুণ দশা, ছক্কা হাঁকালেন ইমরান হাশমি!

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT