বাংলাদেশ

ডা. জাফরুল্লাহ চৌধুরী লাইফ সাপোর্টে

প্রবীণ ব্যক্তির মুখের ছবি, বাংলার সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবীণ ব্যক্তির মুখের ছবি, যা বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক খবরের জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে তার শারীরিক অবস্থার অবনতি হলে আজ সকাল সাড়ে ১০ টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

সোমবার (১০ এপ্রিল) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু চিকিৎসকদের বরাত দিয়ে এ কথা জানান।

অধ্যাপক ব্রি. জেনারেল ডা. মামুন মোস্তাফী (অব.) এর বরাতে বিবৃতিতে বলা হয়, ডা. জাফরুল্লাহ চৌধুরী এখন গণস্বাস্থ্য নগর হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন। তার শারীরিক উন্নতির জন্য চিকিৎসা সেবা চলছে।

তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। গত ৫ এপ্রিল থেকে তিনি গুরুতর অসুস্থ ছিলেন। কিডনি ফেইলিউর, লিভারের সমস্যা, হার্টের সমস্যাসহ সেপটিসেমিয়ায় আক্রান্ত তিনি। শরীরে অক্সিজেন স্যাচুরেশন ও ব্লাড প্রেসার কমে যাওয়ার কারণে তাকে বিশেষ ওষুধও দেওয়া হচ্ছিল। শারীরিক অবস্থার কোনো পরিবর্তন না হওয়ায় তার চিকিৎসার জন্য বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছিল।

বিষয়:গণস্বাস্থ্য কেন্দ্র জাফরুল্লাহ ড. জাফরুল্লাহ চৌধুরী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…