গত ৮ মাসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সকল কর্মকাণ্ড অন্যান্য সকল সরকারের চাইতে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে উল্লেখ করে ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ড. ইউনূস আমাদের সম্পদ তাকে কাজে লাগাতে হবে।
শুক্রবার মাহমুদুর রহমান মান্না ভেরিফায়েড ফেসবুক পেজে এক লাইভে এ কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রশংসা করে তিনি বলেন, মানুষ ইতিমধ্যে বুঝেছে প্রধান উপদেষ্টার মধ্যে ক্ষমতার কোন লোভ নেই, তিনি দেশের জন্য কাজ করতে চান।
এজন্য বলি, ড. ইউনুসকে আমাদের সকলের সহযোগিতা করা দরকার।







