রাজনীতি

অধ্যাদেশ বাতিলের বিরুদ্ধে ড. ইউনূসকে রাজপথে নামতে হবে: নাহিদ ইসলাম

অধ্যাদেশ বাতিলের বিরুদ্ধে ড. ইউনূসকে রাজপথে নামতে হবে: নাহিদ ইসলাম

গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে আন্দোলনে যোগ দিতে ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

আজ (৪ এপ্রিল) শনিবার তিনি অভিযোগ করে বলেন, ড. মুহাম্মদ ইউনূসকে অধ্যাদেশ নিয়ে কথা বলতে হবে, তারা ক্ষমতায় ছিল তখন অধ্যাদেশ করেছে, ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় এনেছে।

নাহিদ ইসলাম বলেন, গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের বিষয়টি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই পরিস্থিতিতে ড. ইউনূসের নীরব থাকা উচিত নয় এবং তাকে রাজপথে নেমে আন্দোলনে অংশ নেওয়া উচিত।

বিষয়:ড. ইউনুস নাহিদ ইসলাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…