চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভারতের এখনও আশা হাসিনা দেশে ফিরবেন পূর্ণ গৌরবে, বিজয়ী নেত্রী হয়ে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৮ পূর্বাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: ভিডিও থেকে নেওয়া

অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশে হিন্দু-বিরোধী কোনো সহিংসতা নেই। ভারতে পলাত শেখ হাসিনাকে ফেরত আনা বিষয়েও কথা বলেছেন তিনি।

জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) সাইডলাইনে জেটিওর জন্য সাংবাদিক মেহেদী হাসানের সাথে এক সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস এই দাবিগুলোকে ভুল তথ্য হিসেবে উড়িয়ে দিয়ে আরও বলেন, এখন ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কী বলেছেন- এমন প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, ‘শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে আমি নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছি। তারা আসলে তাকে (শেখ হাসিনা) রাখতে চান। আমি বলেছি, আমরা আপনাকে বলতে পারব না কী করবেন। তবে খেয়াল রাখবেন যেন তিনি (শেখ হাসিনা) আমাদের নিয়ে কিছু না বলেন, বাংলাদেশের মানুষকে নিয়ে কিছু না বলেন। তিনি (নরেন্দ্র মোদি) বললেন, সামাজিক যোগাযোগমাধ্যম আমি নিয়ন্ত্রণ করতে পারি না।’

Banglabid

ড. ইউনূস আরও বলেন, ‘তারা (ভারত) বরাবরই তাকে (শেখ হাসিনা) সমর্থন করেছে। তাদের (ভারত) এখনো আশা করছে, তিনি (শেখ হাসিনা) বাংলাদেশে ফিরে আসবেন পূর্ণ গৌরবে, বিজয়ী নেত্রী হিসেবে।’

২০২৪ সালের জুলাইয়ের বিদ্রোহে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হন। ড. ইউনূস জানান, অনিচ্ছা সত্ত্বেও তা মেনে নিয়েছিলেন তিনি। সে সময় আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেছিলেন, আপনারা যদি এত কিছু ত্যাগ করতে পারেন, তবে আমি আমার সিদ্ধান্ত বদলাব।

মেহেদী হাসান প্রশ্ন করেন, কেন বাংলাদেশে নির্বাচন আয়োজন করতে ১৮ মাস সময় লাগছে? জবাবে ড. ইউনূস বাংলাদেশের মানুষের বিভিন্ন ধরনের দাবির কথা উল্লেখ করেন।

Reneta

তিনি বলেন, ‘কেউ এখনই নির্বাচন চায়, আবার কেউ চায় অন্তর্বর্তী সরকার আরও পাঁচ বছর থাকুক। আমাদের অন্তর্বর্তী সরকারের তিনটি প্রধান দায়িত্ব রয়েছে: সংস্কার, বিচার এবং নির্বাচন।’

অন্তর্বর্তী সরকারের প্রধান আরও উল্লেখ করেন, অন্য দুই দায়িত্ব সময়সাপেক্ষ হওয়ায় নির্বাচন আয়োজন করতে ১৮ মাস লাগছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধান উপদেষ্টাসংখ্যালঘু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এআই কেন্দ্র হতে চায় বেইজিংয়ের ‘ই-টাউন’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিনকে গুম, শেখ হাসিনা ছাড়াও কারা আসামী হবেন

আগস্ট ৮, ২০২৬

ডিজিএফআইয়ের বন্দি সেলের অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে বলে দাবি

আগস্ট ৮, ২০২৬

বিদেশি রেফারিদের ‘যৌনসেবা’, ক্ষমা চাইল সাউথ কোরিয়া ফুটবল

আগস্ট ৮, ২০২৬

জ্বালানি তেল আমদানির প্রস্তাবিত নীতিমালা, ‘বিশেষ সুবিধা’ প্রশ্নে যা বলল সরকার

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT