টাকা আত্মসাতের মামলায় খালাস পেলেন ড. ইউনূস

টাকা আত্মসাতের মামলায় খালাস পাওয়া ড. ইউনূসের ছবি, তিনি একজন প্রখ্যাত বাংলাদেশি অর্থনীতিবিদ ও সমাজসেবক।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের টাকা আত্মসাতের অভিযোগে করা মামলা থেকে খালাস পেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রোববার ১১ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ আদেশ দেন।
শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় গত ১২ জুন ডক্টর মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। সবশেষ রোববার ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারা অনুযায়ী মামলা প্রত্যাহারের আবেদন করে দুদক। আদালত শুনানি শেষে মামলা প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন।
এর আগে ৭ আগস্ট শ্রম আইন লঙ্ঘনের মামলা থেকে ড. ইউনূসকে খালাস দেন আদালত।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






