চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ড. ইউনূসকে সরাসরি বিতর্কে অংশ নিতে প্রধানমন্ত্রীর আহ্বান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৭ অপরাহ্ণ ২৫, জুন ২০২৪
- সেমি লিড, রাজনীতি
A A

অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস সব থেকে বেশি আর্থিক সুবিধা পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে। এমনটি জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন: সব থেকে বেশি উপকার যে করেছে, তার নামে এখন সে গীবত গেয়ে বেড়াচ্ছে। আসুক না মাঠে। ডিবেট (বিতর্ক) হয় না? তার সঙ্গে সরাসরি ডিবেট করবো। তার কথা হচ্ছে, উপকারিকে বাঘে খাক। যেনো উপকার স্বীকার করতে না হয়। শেখ হাসিনা কাউকে ঈর্ষা করে না, আমি জাতির পিতার কন্যা।

মঙ্গলবার (২৫ জুন) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস বিরুদ্ধে রচলমান মামলা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন: বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করতে চাই না। ড. ইউনূসের বিচার নিয়ে যেসব বিদেশি কথা বলছেন, তাদের দেশে বছরের পর বছর ট্যাক্স ফাঁকি দিলে কী ব্যবস্থা নেওয়া হয়, সে প্রশ্ন করা যায় তাদের। ড. ইউনূস সরকারের বিরুদ্ধে মামলা করে হেরে যান। তিনি অবৈধভাবে গ্রামীণ ব্যাংকের এমডি হিসেবে অতিরিক্ত ১০ বছর থেকে আরও থাকতে চাচ্ছিলেন। শ্রমিকরা মামলা করেছেন। তিনি সাজা পেয়েছেন, এতে আমার কী দোষ?’

তিনি বলেন: গ্রামীণের ব্যবসাটা তাকে আমি করে দিয়েছিলাম। তার ব্যবসা দারিদ্র্য বিমোচনের জন্য বলা হয়ে থাকলেও মূলত তা দারিদ্র্য লালন করেছে। উনার কার্যক্রম কতটুকু দারিদ্র্য দূর করেছে আর শেখ হাসিনার সরকার কতটুকু দারিদ্র্য দুর করেছে? বলা হয়, উনি নোবেল পাওয়ায় আমি ঈর্ষান্বিত হয়ে তাকে হয়রানি করছি। আমার নোবেলের কোনো আকাঙ্খা নেই। লবিস্ট রাখার টাকাও নেই। নোবেলের বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য থাকে।

প্রধানমন্ত্রী আরও বলেন: ২০০৭ সালে রাজনৈতিক দল গঠন করেন। গ্রামে তার এতো জনপ্রিয়তা থাকলে দল করতে পারলেন না কেন। আমি তো জেলে ছিলাম। আজ সব দোষ আমার! অথচ তাকে সবচেয়ে বেশি সুবিধা আমি দিয়েছি। যারা শ্রমিক অধিকার নিয়ে কথা বলে, তারা শ্রম আদালতের রায়ের বিরুদ্ধে কথা বলে কেন?’

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ২১ জুন দুদিনের রাষ্ট্রীয় সফরে ভারত যান।

Reneta

লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করার পর ভারতে কোনো সরকারপ্রধানের এটিই প্রথম দ্বিপাক্ষিক সফর। এছাড়া সফরটি ছিল ১৫ দিনেরও কম সময়ের মধ্যে ভারতের রাজধানীতে শেখ হাসিনার দ্বিতীয় সফর। গত ৯ জুন মোদির শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরে দুই প্রতিবেশীর মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ককে আরও সুসংহত করতে সাতটি নতুন এবং তিনটি নবায়নসহ ১০টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ড. মুহাম্মদ ইউনূসপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে বেলজিয়াম, সেনেগালের বিদায়

জুলাই ২, ২০২৬

বিতর্কিত স্লোগানে ফিফার শাস্তির মুখে মেক্সিকো

জুলাই ২, ২০২৬

বিশ্বকাপে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন অপব্যবহার বেড়েছে ১৩ গুণ

জুলাই ২, ২০২৬

জোড়া গোলে কঙ্গো-দেয়াল গুঁড়িয়ে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিলেন হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT