চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এপিভিআরএস ২০২৬ বিশিষ্ট সেবা পুরস্কার পেলেন ডা. নিয়াজ আবদুর রহমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩০ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০২৬
কর্পোরেট নিউজ
A A

বাংলাদেশে আধুনিক ভিট্রিও-রেটিনা সার্জারির অন্যতম পথিকৃৎ ও বিশিষ্ট চক্ষুচিকিৎসক ডা. নিয়াজ আবদুর রহমান অর্জন করেছেন এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্যতম মর্যাদাপূর্ণ পেশাজীবী সংগঠন এশিয়া প্যাসিফিক ভিট্রিও রেটিনা সোসাইটির ‘এপিভিআরএস ২০২৬ বিশিষ্ট সেবা পুরস্কার’।

শুক্রবার (২৮ আগস্ট) অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত এপিভিআরএস ২০২৬ গোল্ড কোস্ট কংগ্রেসের বিশেষ পুরস্কার প্রদান অনুষ্ঠানে তার হাতে পুরস্কারটি তুলে দেওয়া হয়।

ভিট্রিও-রেটিনা রোগের চিকিৎসায় দীর্ঘদিনের অসামান্য অবদান, পেশাগত নেতৃত্ব এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলসহ আন্তর্জাতিক পরিসরে রেটিনা চিকিৎসার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হয়।

স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে ৪টা ৪৫ মিনিট পর্যন্ত গোল্ড কোস্ট কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারের এক্সিবিশন হলের প্রেজেন্টেশন মঞ্চে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এপিভিআরএসের পক্ষ থেকে ডা. নিয়াজ আবদুর রহমানকে এ পুরস্কারের জন্য নির্বাচনের ক্ষেত্রে তার ‘অনুকরণীয় নেতৃত্ব ও ধারাবাহিক অবদান’-কে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশে আধুনিক ভিট্রিও-রেটিনা চিকিৎসা ও সার্জারির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একই সঙ্গে দেশের রেটিনা চিকিৎসাকে আন্তর্জাতিক মানের পর্যায়ে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।

ডা. নিয়াজ আবদুর রহমান বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউটের একজন প্রতিষ্ঠাতা। তিনি প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

চক্ষুচিকিৎসা, বিশেষ করে ভিট্রিও-রেটিনা চিকিৎসা ও সার্জারিতে তার দীর্ঘদিনের অবদান এবং পেশাগত নেতৃত্বের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক পরিসরে এই পুরস্কারকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগ: চক্ষুচিকিৎসকচিকিৎসা ও সার্জারিবাংলাদেশ আই হসপিটাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডেঙ্গুতে এ বছর ৯০ মৃত্যু, চিকিৎসা নিয়ে ফিরেছেন আড়াই হাজার রোগী

পরবর্তী

নেপালে ধ্বংসস্তূপের নিচে ৩ দিন, ৬ বছরের শিশুকে জীবিত উদ্ধার

পরবর্তী
ছবি: সংগৃহীত

নেপালে ধ্বংসস্তূপের নিচে ৩ দিন, ৬ বছরের শিশুকে জীবিত উদ্ধার

ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে ছিনতাইয়ে শিক্ষিকার মৃত্যু: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ

প্রতিদিন সহজে পালনযোগ্য ৭ পুণ্যময় আমল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডে-কেয়ারে ৩ বছরের শিশুকে চেয়ারে বেঁধে মারধরের অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬

গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

আগস্ট ৩১, ২০২৬

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নিঝুমদ্বীপ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT