বাংলাদেশ

ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ

ড. নাসিমুল গনি স্বরাষ্ট্র সচিব হিসেবে নিয়োগপ্রাপ্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ড. নাসিমুল গনি। 

আজ রোববার (২২ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদায়নের এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

ড. নাসিমুল গনি গত ১৮ আগস্ট সিনিয়র সচিব হিসেবে রাষ্ট্রপতির কার্যালয়ে যোগদান করেন। তিনি বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা।

 

 

বিষয়:ড. নাসিমুল গনি সিনিয়র সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…