আন্তর্জাতিক

ড. ইউনূসের সঙ্গে দেখা না করতে মোদির কাছে ভারতীয় চাকমা নেতাদের চিঠি

বাংলাদেশের যুবকদের সমাবেশ, উৎসাহ ও উদ্দীপনা প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃহৎ যুব সমাবেশে অংশ নেওয়া তরুণরা উৎসাহ ও উদ্দীপনা প্রকাশ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক না করার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন দেশটির চাকমা সম্প্রদায়ের নেতারা।

টাইমস অব ইন্ডিয়ায় গতকাল প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, চিঠিতে ভারতীয় চাকমা সম্প্রদায়ের নেতারা বাংলাদেশে অবাঙালি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের সঙ্গে যেকোন কূটনৈতিক সম্পর্ক স্থাপন কমিয়ে দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন।

ভারতের মিজোরামের সাবেক মন্ত্রী ও জাতীয় পরিষদের কয়েকজন সদস্যের স্বাক্ষরকৃত ওই চিঠিতে তারা দাবি করেছেন, বাংলাদেশে আদিবাসী সম্প্রদায়ের ওপর হামলা হচ্ছে। হামলায় এই সম্প্রদায়ের তিনজনের মৃত্যু হয়েছে।

চিঠিতে তারা বলেন, ১৯৭৯ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাহাড়ি অঞ্চলে বাঙালিদের বাসস্থানের ব্যবস্থা করেন, যেন সেখানে বাঙালি জনসংখ্যা বৃদ্ধি পায়। এই মুহূর্তে পাহাড়ে অবাঙালি ও বাঙালির সংখ্যা প্রায় সমান সমান।

চিঠিতে তারা আরও উল্লেখ করেন, চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের জনসংখ্যার ৯৮ দশমিক ৫ শতাংশ অমুসলিম হলেও ১৯৪৭ সালে দেশভাগের সময় বেঙ্গল বাউন্ডারি কমিশন এই অঞ্চলকে পাকিস্তানের অন্তর্ভূক্ত করে, যা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের অংশ হয়।

বিষয়:চিঠি ড. মুহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…