যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাভেদ হোসেন খান উদ্ভাবন করেছেন পরিবেশবান্ধব ন্যানো ইউরিয়া সার। গতানুগতিক ইউরিয়া সারের ব্যবহার কমিয়ে ন্যানো ইউরিয়া সারের ব্যবহার বাড়ানো গেলে ফসল উৎপাদনে ব্যয় অন্তত ৫০ ভাগ কমানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে তার জন্য প্রয়োজন সরকারি অনুমোদন ও নীতিমালা।






