চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদযাত্রায় উত্তরের পথে দ্বিগুণ চাপ, ঘরমুখো মানুষের ভোগান্তি

সোহেল তালুকদার সোহেল তালুকদার
১১:৪৫ পূর্বাহ্ণ ০৪, জুন ২০২৫
- টপ লিড নিউজ, জনপদ, টাঙ্গাইল
A A
ঘরমুখো মানুষের ভোগান্তি, ট্রাক ও বাসে ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ উপলক্ষে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ দ্বিগুণ বেড়েছে।

আজ (৪ জুন) বুধবার ভোর থেকে এই মহাসড়কে একাধিক দুর্ঘটনা এবং গাড়ি বিকলের ঘটনায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে নিলে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।

সকাল থেকেই বিভিন্ন বাসস্ট্যান্ডে বাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের। গণপরিবহনের সংকটের সুযোগ নিয়ে পরিবহন সংশ্লিষ্টরা আদায় করছে অতিরিক্ত ভাড়া, এমন অভিযোগ করছেন যাত্রীরা।

কেউ কেউ জানান, ৩০০ টাকার ভাড়া গুনতে হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত। এতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এদিকে মহাসড়কে ট্রাক ও ব্যক্তিগত যানবাহনের সংখ্যা ছিল উল্লেখযোগ্য। গণপরিবহন না পেয়ে অনেক যাত্রীকেই খোলা ট্রাক, এমনকি গরুবাহী ট্রাকে চড়ে বাড়ি ফিরতে দেখা গেছে। জীবনের ঝুঁকি নিয়েই তারা এই পথ পাড়ি দিচ্ছেন।

একজন যাত্রী বলেন, একটা বাসও পাচ্ছি না, কয়েক ঘণ্টা দাঁড়িয়ে আছি। ট্রাকে চড়ে যাচ্ছি, কিন্তু এত ভাড়া নিচ্ছে যেন আমরা বিদেশ যাচ্ছি। প্রশাসন কী করে বুঝি না।

Reneta

অন্যদিকে বাস চালকদের দাবি, উত্তরবঙ্গ থেকে খালি গাড়ি নিয়ে ঢাকায় ফিরতে হয়, তাই কিছুটা বাড়তি ভাড়া নিতে হচ্ছে। তাদের মতে, ভাড়া বাড়লেও মহাসড়কে যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে।

যমুনা সেতুর পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে ঠিকই, তবে বর্তমানে যানজট নেই। পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।

তবে মহাসড়কে যেন যানজট না বাড়ে এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ হয়—এ জন্য প্রশাসনের আরও তৎপরতা চেয়েছেন সাধারণ যাত্রীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদযাত্রাভোগান্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: অ্যাপালাচি স্কুলে বন্দুক হামলাকারী কোল্ট গ্রে-র বাবা কলিন গ্রে।

জর্জিয়ায় স্কুলে বন্দুক হামলায় ছেলের যাবজ্জীবন, বাবার ১৫ বছরের কারাদণ্ড

জুলাই ৩১, ২০২৬

‘অ্যাড মানি’ সুবিধার নির্দেশনা বাস্তবায়নের সময় বাড়াল বাংলাদেশ ব্যাংক

জুলাই ৩১, ২০২৬

১৬ বছরে মাছরাঙা টেলিভিশন

জুলাই ৩১, ২০২৬
ঢাকায় রিকশা ও অটোবাইক চলাচল, গাছের ছায়ায় শহর. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে ঝলমলে রোদ, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা কম

জুলাই ৩১, ২০২৬

টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT