চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ শাকিব, ঈদ ছাড়াই মুক্তি পাবে ‘দরদ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৭ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০২৩
বিনোদন
A A

প্রথম বাংলাদেশি অভিনেতা হিসেবে প্যান ইন্ডিয়ান ছবি করতে যাচ্ছেন শাকিব খান। গত কয়েকমাস ধরে পরিচালক অনন্য মামুন বলে আসছিলেন ‘দরদ’ ছবিতে শাকিবকে নিচ্ছেন। অবশেষে এই ছবিতে চুক্তিবদ্ধ হলেন ঢাকাই ছবির এই সুপারস্টার। রবিবার রাতে তিনি অফিশিয়ালি চুক্তিবদ্ধ হন। 

শাকিব খানের গুলশানের অফিসে চুক্তিবদ্ধ করিয়ে তাকে চূড়ান্ত চিত্রনাট্য দেয়া হয়। পরিচালক অনন্য মামুন ছাড়াও ছিলেন ‘দরদ’ ছবির সঙ্গে জড়িত সানিয়াত হোসেন, কামাল কিবরিয়া লিপু। অনন্য মামুন জানান, ২০ অক্টোবর থেকে ভারতের বানারসে ‘দরদ’ এর শুটিংয়ে অংশ নেবেন শাকিব খান।

এ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন সোনাল চৌহান। যিনি ইমরান হাসমি, প্রভাস, অমিতাভ বচ্চনসহ তামিল, তেলুগুর নামকরা অভিনেতাদের সঙ্গে অভিনয় করেছেন।

সিনেমায় আরো থাকবেন পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, দেব চন্দ্রিমা, লুৎফুর রহমান জর্জ, ইমতু, এলিনা শাম্মী, রিও প্রমুখ। পরিচালক অনন্য মামুন বলেন, সিনেমার গল্প, গান থেকে শুরু করে সবকিছু যদি ভালো হয় তবে মুক্তি দিতে ঈদ লাগে না।

যেহেতু এটি প্যান ইন্ডিয়ান ছবি তাই ঈদ ছাড়াই বলিউড, তামিল, তেগুলুতে একযোগে মুক্তি দেয়া হবে বলে জানান অনন্য মামুন। খোঁজ নিয়ে জানা যায়, ঈদ ছাড়াও আগামী বছর ভ্যালেন্টাইন ডে উপলক্ষে সাইকো থ্রিলার এবং রোম্যান্টিক অ্যাকশন ধাঁচের গল্প তৈরি হতে যাওয়া ‘দরদ’ মুক্তি পাবে।

অনন্য মামুন বলেন, মুম্বাইয়ের প্রযোজক এবং পরিবেশকরা শাকিব ভাই সম্পর্কে অবগত। তারা জানেন, তিনি দুই বাংলার সুপারস্টার। তার হিউজ ফ্যান ফলোয়ার্স। এ কারণে তাকে নিয়ে আমরা বড় আয়োজনে কাজ করতে যাচ্ছি। শাকিব ভাই আমাদের প্রতিটি ক্ষেত্রে তার দিক থেকে সহযোগিতা করছেন। এমনকি তিনি আরও দুই সপ্তাহ আগে থেকে ‘দরদ’-এ তাকে যে লুকে দেখা যাবে, সেই লুক সেটের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

Reneta

শাকিবের ‘দরদ’-এ বাংলাদেশের পাশাপাশি সহ-প্রযোজনায় থাকছে ভারতের প্রযোজনা সংস্থা এসকে মুভিজ ও মুম্বাইয়ের ‘ওয়ান ওয়ার্ল্ড মুভিজ’।

এদিকে, শাকিব অনুরাগীদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল তাকে বলিউডে দেখা। এবার হয়তো সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। শাকিবের এই প্যান ইন্ডিয়ান ছবি নিয়ে বাংলাদেশের পাশাপাশি তার ভারতীয় অনুরাগীদের আগ্রহ তুঙ্গে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্য মামুনঅমিতাভইমতুইমরান হাসমিএলিনা শাম্মীদরদদরদ সিনেমাদেব চন্দ্রিমাপায়েল সরকারপ্রভাসমিশা সওদাগররাজেশ শর্মারিওলিড বিনোদনলুৎফুর রহমান জর্জশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT