চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আনুপাতিক হারে নির্বাচন’ বিষয়ে যা বললেন রুহুল কবির রিজভী

সুমন রায় সুমন রায়
৫:৩৬ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০২৪
- সেমি লিড, নরসিংদী, রাজনীতি
A A
রুহুল কবির রিজভী নির্বাচনী বক্তব্য দিচ্ছেন, জনসমাগমের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আনুপাতিক হারে নির্বাচনের নামে জটিলতা তৈরি মানে, স্বাধীনতা বিরোধীদের মদদ দেয়া, আপনারা সুপরিকল্পিতভাবে কোন জটিলতা তৈরি করবেন না।

আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল বাসস্ট্যান্ডে ‘আমরা বিএনপি পরিবার’ এর উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতদের পরিবারকে সমবেদনা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় রুহুল কবির রিজভী বলেন, আপনারা যে আনুপাতিক হারে নির্বাচনের কথা বলছেন, এটার জন্য আমাদের সমাজ এখন প্রস্তুত নয়। এ পদ্ধতি জটিলতা তৈরি করবে। কারও স্বার্থে এ জিনিসগুলো আপনারা নিয়ে আসবেন না। নেপালে এটা চালু করেছিল, এলোমেলো হয়ে গেছে। একটা নতুন পদ্ধতি তৈরি করতে হলে সমাজ এবং জনগণের আকাঙ্ক্ষার মিল থাকতে হবে। সুশীল সমাজ এটার ওপর বক্তব্য রাখছেন, আর এটার ওপর ভিত্তি করে আপনারা যদি মনে করেন এটা সঠিক, তাহলে নির্বাচন ব্যবস্থা আরও ভেঙ্গে যাবে। এখন এই আনুপাতিকটা বুঝতেই চলে যাবে ৫-১০ বছর।

‘আমরা বিএনপি’ পরিবার সংগঠনের আহবায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন, সদস্য সচিব মনজুর এলাহী, কেন্দ্রিয় বিএনপির তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক আশরাফ উদ্দিন বকুল।

ট্যাগ: নির্বাচনরুহুল কবির রিজভী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিরাপত্তার স্বার্থে দেশে ফিরতে পারছেন না সাকিব আল হাসান

পরবর্তী

পিরামিডের চূড়ায় কীভাবে উঠলো কুকুর!

পরবর্তী
পিরামিডের চূড়ায় কুকুরের ছবি, প্রাচীন মিশরের স্থাপত্যের অংশ. Channel i News - চ্যানেল আই নিউজ

পিরামিডের চূড়ায় কীভাবে উঠলো কুকুর!

সড়ক নিরাপত্তা আইন নিয়ে সংবাদ সম্মেলনে বক্তারা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক নিরাপত্তায় আলাদা ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়নের দাবি

সর্বশেষ

পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

আগস্ট ২৫, ২০২৬

ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের ঘোষণায় চীনের কড়া হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬
ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (সংগৃহীত)।

সকলের মানবাধিকার রক্ষা করা বিএনপি সরকারের উদ্দেশ্য: শামা ওবায়েদ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৫ জেলের মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে খেলা নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT