এসএসসি পরীক্ষায় যারা পাস করেছে তাদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: যারা ফেল করেছে তাদের হতাশ হওয়ার কিছু নেই। হতাশা মানুষকে আরও বেশি খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যায়। তোমরা আগামীর জন্য প্রস্তুতি নাও।
শুক্রবার ২৮ জুলাই চলতি বছর অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ ও পরিসংখ্যান হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
অভিভাবকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আপনারা সন্তানের প্রতি খেয়াল রাখুন। কি করছে, কোথায় যাচ্ছে, কি পড়ছে এসব বিষয়ের প্রতি যত্নশীল হতে হবে। এছাড়াও তথ্য প্রযুক্তিতে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, শিক্ষার্থীরা যেন বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে, আধুনিক প্রযুক্তি-জ্ঞান সম্পন্ন হিসেবে গড়ে ওঠে সেদিকে খেয়াল রাখতে হবে। এসময় তিনি বলেন, ‘বৈশ্বিক নানা সংকটের মধ্যেও শিক্ষা কার্জক্রম আমরা সঠিকভাবে চালিয়ে নিতে পারছি।’








