বিনোদন

রণবীর সিংকে দান করা হল পোশাক!

প্রতিবাদে অংশ নেওয়া মানুষজনের সমাবেশ, ছবি ও পোস্টার দেখানো হচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রদর্শনীতে একটি বড় ছবি ও পোস্টার দেখানো হচ্ছে, যেখানে একজন ব্যক্তির ছবি ও বাংলা ভাষায় লেখা রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নগ্ন ফটোশুট করে বিপাকে পড়েছেন রণবীর। সামাজিক মাধ্যমে তোলপাড় হয়ে যাচ্ছে। পড়েছেন আইনি ঝামেলায়। এবার তার জন্য মুক্তহস্তে দান করা হলো পোশাক। সেই ভিডিও ভাইরাল।

রণবীর সিং-কে নগ্ন দেখতে নারাজ, তাই নিজেদের পুরনো পোশাক রণবীরকে দান করেছেন ইন্দোরের বাসিন্দারা। একটি বাক্সে পোশাকগুলো দান করেছেন তারা। সেখানে রণবীরের নগ্ন ছবি ফ্রেম করে রাখা হয়েছে। একটি এনজিও-এর তরফ থেকে করা হয়েছে এই আয়োজন। সেখানে রণবীর সিং-কে উদ্দেশ্য করে লেখা হয়েছে, ‘সমাজের মানসিক জঞ্জাল।’ এই ভিডিও সামাজিক মাধ্যমে এখন ভাইরাল।

ভিডিও শেয়ার হতেই সামাজিক মাধ্যমে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই মনে করছেন, এধরনের মানসিকতার পরিবর্তন হওয়া উচিত।

গত মে মাসে মুক্তি পেয়েছে রণবীর সিংয়ের ‘জয়েসভাই জোরদার’। বক্স অফিসে খুব বেশি সুবিধা করতে পারেনি ছবিটি। মুক্তির অপেক্ষায় আছে তার ‘সার্কাস’ ও ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’।

 

View this post on Instagram

 

A post shared by Pinkvilla (@pinkvilla)


সূত্র: পিঙ্কভিলা

বিষয়:রণবীর সিং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…