ভিডিও নিউজ

ইরান-ইসরাইল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, জানিয়েছেন ট্রাম্প

ট্রাম্পের প্রেস ব্রিফিং, চারজন সহকারী সঙ্গে, যুক্তরাষ্ট্রের পতাকা পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্পের প্রেস ব্রিফিং চলাকালে চারজন সহকারী তার পাশে দাঁড়িয়ে আছেন, পেছনে যুক্তরাষ্ট্রের পতাকা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইসরাইল ও ইরান সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এই ঘোষণা দেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো চুক্তি হয়নি। তবে, ইসরাইল হামলা বন্ধ করলে তেহরানেরও হামলা চালিয়ে যাওয়ার ইচ্ছা নেই। অন্যদিকে হোয়াইট হাউস বলছে, ইরানের হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরাইল। কয়েকজন মন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

বিষয়:ডোনাল্ড ট্রাম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…