আন্তর্জাতিক

পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ খুব সহজেই সমাধান করা সম্ভব: ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্পের ছবি, তিনি একটি পোর্ট্রেটের মতো দেখাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতের মীমাংসা করা তার পরবর্তী লক্ষ্য। তিনি দাবি করেছেন, এই যুদ্ধ খুব সহজেই সমাধান করা সম্ভব এবং এটি হবে তার নবম যুদ্ধ সমাধানের সাফল্য।

আজ (১৮ অক্টোবর) শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, শুক্রবার  হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, আমি বুঝতে পারছি পাকিস্তান আফগানিস্তানে হামলা চালিয়েছে, বা কোনো ধরনের সংঘর্ষ চলছে। এটি আমার জন্য খুব সহজ একটি সমস্যা। যদি দরকার হয়, আমি এটি সমাধান করব।

তিনি বলেন, তবে আপাতত আমাকে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দিতে হচ্ছে, কিন্তু আমি যুদ্ধ মীমাংসা করতে ভালোবাসি। আমার জানা মতে, মার্কিন ইতিহাসে এমন কোনো প্রেসিডেন্ট নেই যিনি একটি যুদ্ধও সমাধান করেছেন। বরং কেউ কেউ যুদ্ধ শুরু করেছেন। কিন্তু আমি লক্ষ লক্ষ মানুষের জীবন রক্ষা করেছি।

নিজের শান্তি প্রচেষ্টার স্বীকৃতি না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, আমি আটটি যুদ্ধ বন্ধ করেছি। রুয়ান্ডা ও কঙ্গোতে যান, ভারত ও পাকিস্তানের কথা বলুন— আমরা বহু যুদ্ধ থামিয়েছি। তখন সবাই বলেছিল, যদি আমি পরেরটি সমাধান করি, তবে নোবেল শান্তি পুরস্কার পাব। আমি এসব নিয়ে চিন্তা করি না, আমি কেবল মানুষের জীবন বাঁচাতে চাই।

উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে বহু মানুষ নিহত হয়েছেন এবং দুই দেশের সীমান্তে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। আন্তর্জাতিক মহল এখন নজর রাখছে, ট্রাম্প সত্যিই কি তার ঘোষিত নবম যুদ্ধ মীমাংসায় কোনো কূটনৈতিক উদ্যোগ নেন কি না।

বিষয়:আফগানিস্তান ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…