চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব বয়সীরা দেখতে পারবেন ২ ঘণ্টা সাড়ে ৮ মিনিটের ‘দম’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৩ অপরাহ্ণ ১৬, মার্চ ২০২৬
বিনোদন
A A

ঈদে মুক্তির প্রতীক্ষায় থাকা অন্যতম আলোচিত ছবি ‘দম’, রেদওয়ান রনি পরিচালিত এই সিনেমা ‘ইউ’ গ্রেড বা সর্বসাধারণের প্রদর্শনের উপযোগী সার্টিফিকেট পেয়েছে। যার অর্থ সব বয়সী দর্শক প্রেক্ষাগৃহে সিনেমাটি উপভোগ করতে পারবেন।

সোমবার (১৬ মার্চ) দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে আসন্ন ঈদুল ফিতরের প্রতীক্ষিত সিনেমা ‘দম’। সিনেমাটির দৈর্ঘ্য ২ ঘণ্টা ৮ মিনিট ২৮ সেকেন্ড!

এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি প্রযোজিত এই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল ছিল ঘোষণার সময় থেকেই। বিশেষ করে দশ বছর পর বড় পর্দায় নির্মাতা রেদওয়ান রনির প্রত্যাবর্তন এবং প্রথমবারের মতো আফরান নিশো ও চঞ্চল চৌধুরীর মতো দুই শক্তিশালী অভিনেতার একসঙ্গে পর্দায় আসা সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি করেছে।

সম্প্রতি সিনেমাটির অফিশিয়াল পোস্টার ও ফার্স্ট লুক টিজার প্রকাশিত হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের প্রশংসায় ভাসছে ‘দম’। পোস্টারে আফরান নিশোর দৃঢ় ও লড়াকু চাহনি এবং টিজারে এক সাধারণ মানুষের বেঁচে থাকার তীব্র সংগ্রামের আভাস পাওয়া গেছে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমার ফার্স্ট লুকের প্রতিটি দৃশ্য নিয়ে দর্শকরা কথা বলছেন, প্রশংসা করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সিনেমাটির বিশেষ আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছেন বাংলা গানের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন। দীর্ঘ ৪৪ বছর পর তিনি নিজের গাওয়া কালজয়ী ‘এই মন তোমাকে দিলাম’ গানটি নতুন সংগীতায়োজনে ‘দম’ সিনেমার জন্য প্লেব্যাক করেছেন।

কোনো দৃশ্য কর্তন ছাড়াই সিনেমাটি সেন্সর সার্টিফিকেট পাওয়ায় স্বাভাবিকভাবেই নির্মাতা রেদওয়ান রনি উচ্ছ্বাসিত। তিনি বলেন,“সিনেমাটি সব বয়সী দর্শকদের দেখার উপযোগী হিসেবে ছাড়পত্র পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। কারণ ‘দম’ সিনেমায় উঠে আসবে সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প। পোস্টার ও টিজারে দর্শকদের যে সাড়া পেয়েছি তাতে আমরা অভিভূত। আশা করছি বড় পর্দায় সিনেমাটি দর্শকদের নতুন অভিজ্ঞতা দেয়ার পাশাপাশি অনুপ্রেরণার গল্পের মধ্যে দিয়ে নিয়ে যাবে।”

Reneta

এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার শাকিলও সার্টিফিকেশন বোর্ডের সদস্যদের ধন্যবাদ জানান। তিনি বলেন,“সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটির ভূয়সী প্রশংসা করেছেন এবং কোনো কাটছাঁট ছাড়াই এটি প্রদর্শনের অনুমতি দিয়েছেন, যা আমাদের গল্পের মৌলিকতা বজায় রাখতে সাহায্য করেছে। এই ঈদে বড় পর্দায় দর্শকদের সামনে সিনেমাটি নিয়ে আসার জন্য আমরা এখন পুরোপুরি প্রস্তুত।”

আফরান নিশো, পূজা চোরী, চঞ্চল চৌধুরী, ডলি জহুর অভিনীত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রেদোওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসভিএফচরকিদমনিশোরেদওয়ান রনিলিড বিনোদনসার্টিফিকেটসিনেমা
শেয়ারTweetPin1

সর্বশেষ

সৈকতকে নিয়ে অবস্থান পরিষ্কার করল বিসিবি

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

রাণীশংকৈলে রহস্যময় বন্যপ্রাণীর তাণ্ডব: শিশুসহ আহত ১০

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই’

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, ১৫৭ অভিবাসী যেভাবে জীবিত উদ্ধার হলো

আগস্ট ৪, ২০২৬

যাদের নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT