চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেরালায় আন্তর্জাতিক ফোকলোর চলচ্চিত্র উৎসবে ‘বেদে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৪ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

কেরালায় ফোকলোর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে বেদেদের জীবন যাপনের উপর নির্মিত খাইরুল ইসলাম তুফানের প্রামাণ্য গতিচিত্র ‘বেদে’।

শনিবার (২ জানুয়ারি) এক মেইলে ‘বেদে’ প্রামাণ্য গতিচিত্রটি নির্বাচিত হওয়ার খবরটি নিশ্চিত করে উৎসব কর্তৃপক্ষ।

এক মেইল বার্তায় জানান, চতুর্থবারের মতো কেরালার ত্রিশুরে বসছে তিন দিনব্যাপী ফোকলোর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৮ জানুয়ারি থেকে অনুষ্ঠিতব্য এই উৎসবটির পর্দা নামবে ১০ জানুয়ারি।

‘বেদে’ নির্মাতা খাইরুল ইসলাম তুফান
Banglabid

করোনার কারণে পৃথিবীর প্রায় সব দেশের চলচ্চিত্র উৎসবগুলো যেখানে ভার্চুয়ালি আয়োজন করছে, সেখানে এই উৎসবটি ভার্চুয়ালি আয়োজনের পাশাপাশি নির্মাতা-দর্শকদেরও উৎসবস্থলে আমন্ত্রণ জানিয়েছে।

এমন উৎসবে ‘বেদে’ মনোনীত হওয়ায় উচ্ছ্বসিত তরুণ নির্মাতা খাইরুল ইসলাম তুফান। তিনি জানান, এটা আমাদের পুরো টিমের জন্য দারুণ খবর। এরআগে এই প্রামাণ্য গতিচিত্রটি লন্ডনের এস এ টেলিভিশনে সম্প্রচার হয়েছে। নতুন বছরের শুরুতেই ফোকলোর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বেদে’ মনোনীত হওয়ায় আমরা আনন্দিত।

‘বেদে’ চলচ্চিত্রের অন্যতম কাস্ট হাবীবুর রহমান (ডিআইজি)

চলচ্চিত্রটি নিয়ে তিনি আরো বলেন, মূলত বেদে নির্মাণের পেছনে একজনের প্রত্যক্ষ অনুপ্রেরণা ছিলো, তিনি সবার প্রিয় হাবীবুর রহমান (ডিআইজি)। এটি নির্মাণের আগে আমরা দেশের বিভিন্ন স্থানে বেদে সম্প্রদায় নিয়ে গবেষণা করতে গিয়ে দেখেছি, সবার মুখে তার নাম। এমনকি কারো কারো কাছে তিনি ‘সিংহাম’ এর মর্যাদায় আসীন। বেদে সম্প্রদায়ের যাযাবর জীবনে স্বস্তি এনে দেয়া হাবীবুর রহমানকেই আমরা ‘বেদে’ চলচ্চিত্রে কাস্ট করি। তার কাছ থেকেই পুরো বাংলাদেশে ছড়িয়ে থাকা বেদেদের জীবন সংগ্রাম শুনি। এরজন্য তার কাছে আমাদের কৃতজ্ঞতা।

Reneta

ইমপ্রেস টেলিফিল্ম এর প্রযোজনায় ‘বেদে’ চলচ্চিত্রটির প্রযোজনা অধিকর্তা ফরিদুর রেজা সাগর।

দেখে নিতে পারেন ‘বেদে’ প্রামাণ্য গতিচিত্র:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমপ্রেস টেলিফিল্মকেরালাফরিদুর রেজা সাগরবেদেবেদে সম্প্রদায়মুন্সিগঞ্জসাভার
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT