চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম দিনে ‘ডক্টর জি’ কত আয় করলো?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০২২
বিনোদন
A A
অপারেশন থিয়েটারে ডক্টর জি রোগীর পাশে চিকিৎসকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানার ‘ডক্টর জি’। ছবিটিকে ঘিরে ভক্তদের প্রত্যাশা অনেক, কারণ আয়ুষ্মান মানেই ভিন্ন কিছু।

বক্স অফিস বিশেষজ্ঞ তরণ আদর্শ জানিয়েছেন, প্রথম দিনে ‘ডক্টর জি’ ছবিটি আয় করেছে ৩ কোটি ৮৭ লাখ রূপি। আয়ের এই সংখ্যা খুব বেশি না হলেও ইতিবাচক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ একই সঙ্গে অন্যান্য সিনেমা মুক্তি পাওয়া সত্ত্বেও ‘ডক্টর জি’ দর্শকসাড়া পাচ্ছে।

‘ডক্টর জি’ ছবিতে একজন স্ত্রী রোগ বিশেষজ্ঞের চরিত্রে দেখা গেছে আয়ুষ্মান খুরানাকে। একজন পুরুষ চিকিৎসক হয়েও নারীদের চিকিৎসা করা কতোটা কঠিন তা হাস্যরসের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ছবিতে। পেশা কখনো নির্দিষ্ট লিঙ্গের মাঝে আটকে থাকতে পারে না, সেই বিষয়টি দেখানো হয়েছে।

Banglabid

ছবিতে আয়ুষ্মানের চরিত্রের নাম ‘উদয় গুপ্তা’। আয়ুষ্মানের বিপরীতে আছেন রাকুল প্রীত সিং। এই ছবিতে আরো অভিনয় করেছেন শেফালি শাহ। রাকুল-আয়ুষ্মানের সিনিয়র ডাক্তারের চরিত্রে রয়েছেন শেফালি শাহ। ছবিটি পরিচালনা করেছেন অনুভূতি কাশ্যপ।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়ুষ্মান খুরানা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাতক্ষীরার শ্যামনগরে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আটক ৪

পরবর্তী

বিএনপির সমাবেশে সাধারণ মানুষের সম্পৃক্ততা ছিল না: তথ্যমন্ত্রী

পরবর্তী

বিএনপির সমাবেশে সাধারণ মানুষের সম্পৃক্ততা ছিল না: তথ্যমন্ত্রী

বিশ্বকাপ ক্রিকেটের জন্য প্রস্তুত ক্রিকেটাররা বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিন্ন স্বাদের তথ্য দিয়ে চমকে দিলেন সাকিব

সর্বশেষ

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: ডুলি

আগস্ট ১৯, ২০২৬

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

আগস্ট ১৯, ২০২৬

কোটির বেশি দর্শক দেখেছেন ‘অজ্ঞাতনামা’, বলেছেন ‘মাস্টারপিস’

আগস্ট ১৯, ২০২৬
হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য প্রস্তুতকৃত শয্যা ও ওষুধ. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি বাড়ছে, আরও ২ জনের মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মন্ত্রিসভায় যুক্ত হতে পারে নতুন মুখ, যাদের নাম আলোচনায়

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT