জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ছুটি বাতিল করেছে ডিএনসিসি

প্রবল বন্যার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, মানুষ জলমগ্ন রাস্তায় চলাচল করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
আজ গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ডিএনসিসি’র পক্ষ থেকে এই কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধিক্ষেত্রে জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রনে মশক নিধন কার্যক্রম ও সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার স্বার্থে ডিএনসিসি’র সংশ্লিষ্ট বিভাগ, শাখা সমূহের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ মাস্টাররোল শ্রমিকদের ছুটি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাতিল করা হলো।
বিবৃতিতে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






