বাংলাদেশ

ডিএমপির কুইক রেসপন্স টিম পরীক্ষার্থী-অভিভাবকদের আস্থার প্রতীক

ট্রাফিক নিয়ন্ত্রণে ডিএমপি কুইক রেসপন্স টিমের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে ডিএমপি কুইক রেসপন্স টিমের সদস্যরা কাজ করছে, যানবাহন ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা মহানগরীতে ১২২টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এসএসসি পরীক্ষার্থীদের সহায়তায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের পক্ষ থেকে গঠন করা হয়েছে কুইক রেসপন্স টিম (কিউআরটি)। পরীক্ষার  দ্বিতীয় দিনে শতাধিক পরীক্ষার্থীকে সহায়তা করেছে এ টিম।

পরীক্ষার্থীরা ভুল করে অন্য কেন্দ্রে চলে গেলে অথবা পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে দেরি হলে তাদের দ্রুত সঠিক কেন্দ্রে পৌঁছে দিতে ডিএমপির ৮টি ট্রাফিক বিভাগের ৩২টি কুইক রেসপন্স টিম কাজ করছে।

ঢাকায় ট্রাফিকের প্রতিটি বিভাগের উপ-পুলিশ কমিশনারের (ডিসি) নেতৃত্বে পুলিশ কর্মকর্তারা এ টিমে কাজ করছেন।

ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মুনিবুর রহমান বলেন, এসএসসি পরীক্ষার প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও রাজধানীতে ডিএমপির কুইক রেসপন্স টিম শতাধিক পরীক্ষার্থীকে বিভিন্নভাবে সহায়তা করেছে। এদের মধ্যে অনেক শিক্ষার্থী আজ ভুল করে অন্য কেন্দ্রে চলে গিয়েছিল, অনেকের কেন্দ্রে পৌঁছাতে দেরি হচ্ছিল। তাদের ডিএমপির কুইক রেসপন্স টিম বাইকে করে সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্র পৌঁছে দেয়।

রাজধানীর তেজগাঁও ট্রাফিক বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখা যায়, পরীক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে হলিক্রস মোড় ও তেজগাঁও রেলগেট ডাইভারশন দিয়ে কেন্দ্রের সামনে চলাচলে সুষ্ঠু ব্যবস্থাপনা রাখা হয়েছে। ডিসি ট্রাফিক তেজগাঁও মোস্তাক আহমেদের নেতৃত্বে কুইক রেসপন্স টিমের সার্বিক কার্যক্রম দেখভাল করছেন এডিসি ট্রাফিক তেজগাঁও জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্ট এসিরা।

বিষয়:এসএসসি পরীক্ষা কুইক রেসপন্স টিম ডিএমপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…